নবীন নিউজ ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ১১:১২ এ.এম
ছবি- সংগৃহীত।
সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা। যা বছরে দুইবার ঘটে থাকে। মূলত, সূর্য, পৃথিবী এবং অন্য কোনো গ্রহ মহাকাশযানের মধ্যে অবস্থান করলে তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বিঘ্নিত হয়। তখন সূর্যের তীব্র বিকিরণ রেডিও সংকেতকে দুর্বল বা বিকৃত করে দেয়। এর ফলে মহাকাশযানের সঙ্গে সরাসরি যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রেও সৌর ব্যতিচারের কারণে আগামী ১৩ মার্চ পর্যন্ত ৭ দিনে মোট ৭৭ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটির জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার জানান, সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে গতকাল ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট সম্প্রচার বিঘ্ন ঘটার সম্ভাব্য সময়সূচি হচ্ছে — ৭মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে সকাল ১০টা ১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১০ মিনিট (এরইমধ্যে সম্পন্ন হয়েছে), ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মোট ৯ মিনিট।
তবে বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।
নবীন নিউজ/পি
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন
বিশাল ফিউশন গবেষণা কেন্দ্র তৈরি করছে চীন, দাবি রিপোর্টে