নবীন নিউজ ডেস্ক ২৪ সেপ্টেম্বার ২০২৪ ১০:৫৬ এ.এম
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসব সীমান্ত হয়ে ভারতে ত্রিপুরায় পাচারের সময় ১,০৫০ কেজি ইলিশসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ এই মাছ আটক করা হয়।
এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক তরুণকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। আটক সারোয়ার আলম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এ সময় ১,০৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক তরুণকে।
এই ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, আটক পাচারকারীসহ জব্দ করা ইলিশ মাছগুলো সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পাচারকারী সারোয়ার আলমসহ জব্দ করা ইলিশ মাছগুলো মঙ্গলবার আদালতে নেওয়ার পর করণীয় জানা যাবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা