নবীন নিউজ, ডেস্ক ১৩ মে ২০২৪ ০৭:৪৩ পি.এম
গরমে জনজীবন অতিষ্ঠ। ঘাম মুছতে মুছতে নাজেহাল সবাই। তৃষ্ণা পেলেই এ সময় সবাই ঠান্ডাজাতীয় পানীয় পান করেন। কেউ কেউ বাইরের বিভিন্ন জুস পান করেন। তবে অধিকাংশেরই পছন্দের তালিকায় প্রথমেই থাকে আখের রস।
বিভিন্ন পুষ্টিবিদদের মতে, কৃত্রিম চিনিযুক্ত পানীয়ের থেকে ফলমূলের জুস পান করা ভালো ও স্বাস্থ্যকর। এ কারণেই সবাই আখের রস পান করেন। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় আখের রস পানে অনীহা নেই কারো। ফলে কেউ কেউ আবার বারবার বা প্রচুর পরিমাণে আখের রস পান করেন। কিন্তু প্রতিদিন আখের রস পান করা কি ভালো?
একটি প্রতিবেদনে ভিয়েতনাম একাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ড. বুই ড্যাক সাং বলেছেন, একজন সাধারণ মানুষ যদি খুব বেশি রস পান করেন, তাহলে তার ওজন বাড়তে পাড়ে। গড়ে ২৪০ মিলিমিটার কাপে প্রায় ১৮৩ ক্যালোরি এবং ৫০ গ্রাম চিনি থাকে। যা ১২ চা চামচের সমান।
তিনি আরও বলেন, চিনি পুরুষদের জন্য ৯ চা চামচ এবং নারীদের জন্য ৬ চা চামচ করে দৈনিক খাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে আখের রস বেশি পান করলে স্বাভাবিকভাবেই বেশি চিনি গ্রহণ করা হয়।
এছাড়া ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া বা গাউটে আক্রান্ত ব্যক্তিদের অধিক পরিমাণ আখের রস পান করা ঠিক নয়। গর্ভবতী নারী, যাদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, বৃদ্ধ ও চার বছরের কম বয়সী শিশু―তাদেরও আখের রস পান করা উচিত নয়।
আবার বাজারে থাকা আখের রস অস্বাস্থ্যকর হয়ে থাকে। অস্বাস্থ্যকর আখের রস পানে সংক্রমণ ও খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি থাকে। এ জন্য দুর্বল, পাচনতন্ত্রের লোকেদের, প্রায়ই ডায়রিয়া হয়, তাদের ঘন ঘন জুস পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। আর প্রাপ্তবয়স্করা স্বাস্থ্যের ওপরভিত্তি করে সপ্তাহে এক থেকে দুই কাপ রস পান করতে পারেন।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা