রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

নিপুণের প্যানেলের পরবর্তী সভাপতি প্রার্থী কী শাকিব?

নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৪ ১০:১৬ এ.এম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ আইনি লড়াইয়ে সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়া নিপূণ আক্তার এবারও একই পদে প্রার্থী হচ্ছেন। তবে তার সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার ভোট করবেন না।তাই নিপুণের প্যানেলের শীর্ষ পদে কে ভোট করবেন সেটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী এপ্রিলে। নির্বাচনি মাঠে নামার আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। 

নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। ইতোমধ্যে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল প্যানেল করা হয়েছে। এখন প্রশ্ন নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন? যদিও এ প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি নায়িকা নিপুণের কাছ থেকে।

এ বিষয়ে নিপুণ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে, ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’

নিপুণ তার প্যানেলের সভাপতি খোঁজা শুরু করেন। সভাপতি হিসেবে বিভিন্ন সিনিয়র শিল্পীর সাথে কথা বলেছেন বলেও জানা যায়। তবে তারা অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত নিপুণ সভাপতি পদে চমক দেবেন বলে তার ঘনিষ্টজনরা বলছেন। সেই চমক কি হতে পারে, তা নিয়ে এখন চলচ্চিত্রাঙ্গণে কৌতুহল সৃষ্টি হয়েছে। 

তবে, চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, নিপুণের প্যানেলে সভাপতি পদে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে। এর আগেও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

নিপুণের ঘনিষ্টজনরা জানিয়েছেন, ইতোমধ্যে শাকিবের সাথে নিপুণের কথা হয়েছে। তারা জানিয়েছেন, গত মাসে নিপুণ শাকিবের সাথে কথা বলার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে ‘রাজকুমার’ সিনেমার শুটিং করছিলেন শাকিব। 

সেখানে গিয়েই নিপুণ তার সাথে কথা বলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, শাকিব প্রার্থী হতে খুব একটা আগ্রহী নন। এর আগে তিনি সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তখন নানা ঘটনায় সমিতিতে আর নির্বাচন করবেন না বলে জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি কোনো নির্বাচনে প্রার্থী হননি।

তবে তার ঘনিষ্টজনদের অনুরোধে তিনি নাকি কিছুটা রাজী হয়েছেন। নিপুণের ঘনিষ্টজনরা জানিয়েছেন, শেষ পর্যন্ত শাকিব তাদের অনুরোধ ফেলতে পারবেন না। ধরে নেয়া যায়, শাকিব-নিপুণ প্যানেল হচ্ছে। 

নিপুণের ঘনিষ্টজনরা জানান, এই প্যানেল গঠনের ক্ষেত্রে চলচ্চিত্রের প্রভাবশালী কয়েকজন প্রযোজক ও শিল্পী ভূমিকা পালন করছেন। এর মধ্যে বর্তমান সময়ের একজন প্রভাবশালী প্রযোজকও রয়েছেন। এই প্রযোজকের একটি সিনেমা গত বছর ব্যবসা সফল হয়।

আগামী ঈদে মুক্তি দেয়ার জন্য তার আরেকটি সিনেমায় শাকিব এখন অভিনয় করছেন। তার সাথে শাকিবের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তিনি এবং আরেকজন প্রভাবশালী প্রযোজক শাকিবকে সভাপতি পদে নির্বাচন করার জন্য উৎসাহ যুগিয়ে যাচ্ছেন বলে জানা যায়। তারা মনে করছেন, শাকিব-নিপুণ প্যানেল হলে তা অবশ্যই বিজয় লাভ করবে।

 

নবীন নিউজ/জা

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’