নবীন নিউজ, ডেস্ক ০৮ জুলাই ২০২৪ ১২:০১ পি.এম
ঢালিউড বাদশা শাকিব খান। দীর্ঘ দিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রজগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায় তার অভিনীত ‘তুফান’ সিনেমা। গত ৫ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।
স্বাভাবিক কারণে দুই বাংলায় এখন আলোচিত নাম শাকিব খান। এসব বিষয়কে সামনে রেখে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শাকিব।
এসময় তার কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান বাংলাদেশের ‘রাজা’। কেউ বলেন, মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন?
এ প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘সত্যিই যদি আমি রাজা হতাম! মুডি হয়তো তারা ভাবেন, যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো, আমি কি মুডি? আমার শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দু’ভাবে পাওয়া যায়। যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা।’
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে শাকিব খানের যাত্রা শুরু। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান চলচ্চিত্রসংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। যদিও ‘সবাই তো সুখী হতে চায়’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি শাকিব খানকে।
শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে— ‘মাই নেম ইজ সুলতান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘প্রিয়তমা’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘১ টাকার বউ’ প্রভৃতি।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালের ‘আরও ভালোবাসব তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাকিব খান।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’