নবীন নিউজ, ডেস্ক ০৭ জুলাই ২০২৪ ০৩:১১ পি.এম
ঢাকাই সিনেমার ব্যস্ত দুই নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী। তারা অভিনয়ের থেকে নিজেদের বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন বেশি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে বুবলি জানিয়েছেন, বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি, কিন্তু এই উক্তিটি কাকে ইঙ্গিত করলেন বুবলী?
সংবাদমাধ্যম প্রায় সময় দুজন দুজনকে নিয়ে বিভিন্ন কথা বলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই নেটিনেজদের আলোচনার বিষয় অপু বিশ্বাস এবং বুবলী।
সম্প্রতি বুবলীকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও খোঁচা মেরে কথা বলেন। বাদ যাননি চিত্রনায়িকা পরীমণিও। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ব্যক্তিত্বহীনতার কারণেই উনি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন। এমন করলে শুনতেই হবে।
অপুর এমন কথার জবাব দিয়েছেন বুবলী। গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তাই অপুর এই প্রসঙ্গ তুলেছেন বুবলী। অপু বিশ্বাসের এমন মন্তব্যের উত্তরে বুবলী বলেন, এই মহিলা আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে। ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য, আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। নায়করাজ রাজ্জাক, মান্না স্যাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন। এসব পাবলিক বোঝে। আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা।
এমনকি কিছুদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন, শাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলীর ওঠাবসা। বিষয়টি নিয়েও বুবলী বলেন, ২০০৮ সালে শাকিব খান অসুস্থ হলে সময় নষ্ট না করে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি...পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে কাজ করেন। এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন। জনা আপু, বিদ্যা সিনহা মিম, মারুফ ভাই, কাজী হায়াৎ আংকেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে বেয়াদবি করেছিলেন, এটাও নিউজ পেপার কাটিং আছে। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি।
বুবলী শাকিব খান প্রসঙ্গে টেনে বলেন, ২০১৭ সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কী অপমানজনক কথা উনি বলেছিলেন, সব আছে ভিডিওতে। আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হলো, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন সে বলল এ রকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে।
বুবলীর এসব কথার জবাবে এখন অবধি কিছু বলেননি অপু বিশ্বাস। দুই অভিনেত্রী তাদের অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায়। বিশেষ করে শাকিব খানকে কেন্দ্রে করেই তাদের দুজনের বিভিন্ন মন্তব্য।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’