নবীন নিউজ, ডেস্ক ০১ জুলাই ২০২৪ ০৪:০৫ পি.এম
শাকিব খানের এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন শ্রেণির দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে। গান, অভিনয় ও সিনেমার গল্প- চলচ্চিত্রপ্রেমীদের মুগ্ধ করেছে।
‘তুফান’ সিনেমাটি মুক্তির পর শাকিব খান দর্শকদের সঙ্গে একবার দেখেছেন। শুধু তা-ই নয়, তিনি গত ২৮ জুন সিনেমাটি মহাখালীর স্টার সিনেপ্লেক্সে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়েও সিনেমাটি উপভোগ করেছেন। সেদিন দুটি থিয়েটার বুকিং করে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‘তুফান’ দেখার পর শাকিব খান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। শাকিবকে সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘তুফান’ সিনেমার প্রশংসা করেছেন। তাতে তার (শাকিবের) সিনেমার প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে কিনা?
এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বরাবরই সংস্কৃতিমনা। তিনি শিল্পীদের অনেক ভালোবাসেন। যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আসেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। শুধু তা-ই নয়, তিনি দীর্ঘক্ষণ বসে থাকেন। আজ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে। তিনি যখন গর্ব করে বলেন তখন মনে হয় আমরা যে চেষ্টার পথে এগিয়ে যাচ্ছি সেই পথে আমরা অনেক এগিয়েছি। প্রধানমন্ত্রীর যদি সময় হয়, তিনি যদি স্পেশাল স্ক্রিনিংয়ে তিনি যদি ‘তুফান’ সিনেমাটি দেখেন সেটা আমাদের অনেক ভালো লাগবে।”
এরপর শাকিব আরও বলেন, ‘তুফান’ যে শুধু দেশেই ঝড় তুলেছে বিষয়টি তেমন না। ‘তুফান’ ঝড় পৃথিবীর সব খানেই চলছে। সবখানে এভাবে অগ্রীম টিকিট বুকিংয়ের নজির এর আগে কখনো দেখা যায়নি। এটা খুবই আনন্দের বিষয়। যে স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি সেটাই বাস্তবায়ন হচ্ছে।
জানা গেছে, ‘তুফান’ সিনেমাটি শুধু দেশে নয় দেশের বাইরে আলোচনায় এসেছে। ২৮ জুন থেকে ৪টি মহাদেশের ১৪টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও বাহরাইন।
নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খান দ্বৈত চরিত্রে রূপদান করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী নাবিলা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’