নবীন নিউজ ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ১১:৪০ এ.এম
সংগৃহীত ছবি
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায় । ১৫ দেশে মুক্তি পেয়েছে ‘তুফান’।
শুক্রবার (৫ জুলাই) ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে কলকতায় প্রিমিয়ার শো’তে অংশ নিয়েছিলেন শাকিব খান। সেখানে বাংলা সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। এসময় আরও ছিলেন ‘তুফান’ সিনেমার নির্মাতা রায়হান রাফী, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও ‘তুফান’র ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সনি।
শাকিব খান বাংলা সিনেমা এবং দুই বাংলার কাজ করা প্রসঙ্গে বলেন, ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ, মালায়লাম, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেনো পিছিয়ে থাকবো। দুই বাংলার দারুণ কোলাব্রেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই। যার প্রমাণ ‘তুফান’ সিনেমা।
শাকিব খান আরও বলেন, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেলো বছর ‘প্রিয়তমা’, ‘সুরঙ্গ’র মত সিনেমা দিয়ে। যা ‘তুফান’-এ এসে ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মত দেশে হিন্দিসহ অন্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চার-এ চলে এসছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে।
তুলনামূলক টালিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমা কম হচ্ছে। এ বিষয়ে শাকিব বলেন, অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না। এই চর্চাটা হয়ত উঠে গেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, বাংলায় তুফান উঠেছে। সেটা ওপার-এপার বাংলা হোক। বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে আমরাও একদিন পাল্লা দেবো। একদিন বলবো আমাদের বাংলা সিনেমাও পিছিয়ে নেই।
সবশেষে শাকিব বলেন, এখন বাণিজ্যিক সিনেমা ও ক্ল্যাসিক্যাল সিনেমার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এখন মানুষ ভালো একটা সিনেমা দেখতে চায়। যতগুলো বাণিজ্যিক সিনেমা সুপারহিট করেছে সবগুলোরই একটা চমৎকার গল্প ছিল। সেটার সঙ্গে যত উপাদান লাগে সবই ছিল। তুফানের ক্ষেত্রেও তাই ঘটেছে। কারণ, এটা পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে দেখার মত একটা সিনেমা।
‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’