নবীন নিউজ, ডেস্ক ১১ জুলাই ২০২৪ ১১:৫৭ এ.এম
ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফি। তার নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। দুই বাংলায় মুক্তি পেয়েছে এটি। এরপর থেকে টানা আলোচনায় রয়েছেন এই পরিচালক।
গুঞ্জন রয়েছে, ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়হান রাফি। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল। তারপরও শোনা যাচ্ছে, চলতি বছরে বিয়ে করবেন তারা। কিন্তু সত্যিটা কী?
‘তুফান’ সিনেমার আলোচনা-সমালোচনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন রায়হান রাফি। এ আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে তমা-রাফির প্রেম-বিয়ের প্রসঙ্গ। জানতে চাওয়া হয়, আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন?
এ প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন, ‘এখনো এরকম কোনো পরিকল্পনা নেই। আরো কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে।’
গত কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জন চলছে পরিচালক রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার। এই গুঞ্জন নিয়ে কেউই সরাসরি মুখ না খুললেও কেউ বলছেন ‘উই আর জাস্ট ফ্রেন্ড’—এর চেয়ে একটু বেশি, অন্যজন বলছেন, একই বয়সের হওয়ায় বন্ধুত্ব জমে উঠেছে।
রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়।
শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে এটি। ‘তুফান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে।
একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’