বুধবার ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

আসছে দীঘির ‘৩৬-২৪-৩৬’

নবীন নিউজ, ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৩:০৮ পি.এম

সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কার্ড প্রকাশ করে রীতিমতো হৈচৈ বাধিয়ে দিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী?

পরে জানা গেল, রেজাউর রহমানের ওয়েব ছবি ‘৩৬-২৪-৩৬’-এর প্রচারণার কৌশল এটি। এই ছবি ও সমসাময়িক অন্যান্য প্রসঙ্গে দীঘির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

৩৬-২৪-৩৬

এক সপ্তাহ হলো ওয়েব ছবিটির প্রচারণায় নেমেছেন দীঘি।

গতকাল করেছেন ফটোশুট। সামনে আছে সাংবাদিক সম্মেলন। সেদিনই ঘোষণা আসবে, কবে মুক্তি পাবে ছবিটি। বেশ আগেই শুটিং শেষ হয়েছে ‘৩৬-২৪-৩৬’-এর।

দীঘির সঙ্গে অভিনয়ে আছেন আবু হুরায়রা তানভীর, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সারসহ অনেকেই। ছবিটিতে প্রিয়ন্তী নামের তরুণী দীঘি। তার বিয়েকে কেন্দ্র করেই গল্প। 
দীঘি বলেন, “নামটা শুনে অনেকে হয়তো ‘বডি শেমিং’-এর বিষয়টি সামনে আনতে পারেন। আসলে সেটা নয়, দেখলেই বুঝতে পারবেন মজার একটা গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রচারণার কৌশল নিয়ে আমার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি আলোচনা করেছিল। একটি কনসেপ্টও শেয়ার করেছিল বিয়ের কার্ড নিয়ে। আমি রাজি হই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। বিষয়টি নিয়ে অনেক মজাও হয়েছে।

আমার বন্ধুরা পর্যন্ত ভুল বুঝেছে, মনে করেছে সত্যিই আমি বিয়ে করছি। তবে এখন সব পরিষ্কার।

সম্পর্কে নেই, বিয়ে তো দূর

বিয়ে নিয়ে একটা রব যেহেতু উঠেই গেছে, সত্যি সত্যি বিয়েটা তিনি কবে করবেন? দীঘি বলেন, ‘বিয়েশাদি নিয়ে ভাবছিই না। এখন ফোকাস শুধু পড়াশোনা আর অভিনয়ে। বিয়ে জীবনের একটা অপরিহার্য বিষয়, এটা মানি। তবে পাঁচ-সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চাই না। আমার পরিবারও সেটা চায়।’

কোনো প্রেমের সম্পর্কে বাঁধা পড়েননি তো? সেটাও জানালেন ‘মুজিব’ অভিনেত্রী, ‘আশপাশের মানুষ জানে, বড্ড ঠোঁটকাটা স্বভাবের মেয়ে আমি। লুকোছাপাও পছন্দ করি না। আমি কোনো রিলেশনে নেই। থাকলে কবেই বলে দিতাম। চুরি তো করতাম না, একটা সম্পর্কই তো শুধু করতাম।’

‘জংলি’কাহন

বাংলাদেশের অভিনেত্রীরা সাধারণত পর্দায় নায়িকা চরিত্রে হাজির হতে চান। সে ক্ষেত্রে দীঘি হাঁটলেন অন্য পথে। মুক্তি প্রতীক্ষিত ‘জংলি’তে অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে প্রস্তাবটা পাওয়ার পর মনের সঙ্গে কম যুদ্ধ করেননি, শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ বলেছিলেন পরিচালককে। দীঘি বলেন, “তখন সবে ‘অ্যানিমেল’ ছবিটা মুক্তি পেয়েছে। দেখলাম রাশ্মিকা মান্দানাকে ছাপিয়ে গেলেন তৃপ্তি দিমরি। অল্প কয়েকটি দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের নাড়িয়ে দিয়েছিল। এখনকার জাহ্নবী কাপুর, সারা আলী খানরাও অতিথি হচ্ছেন হরহামেশা। ভাবলাম বাংলাদেশেও আমি এই ট্রেন্ড শুরু করি। এটুকু বলে রাখি, ছবিটি দেখার পর দর্শক আমার চরিত্রটিকে মনে রাখবে। সেটা বড় না ছোট, ভাবার সময়ই পাবে না।”

রুটিন করে পড়াশোনা  আর অভিনয়

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের ছাত্রী দীঘি। আছেন দ্বিতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারে। পড়াশোনার চাপটাও বেশ। এদিকে হাতে আসছে একের পর পাণ্ডুলিপি। সেগুলোও পড়তে হচ্ছে। সময়টা সামলাচ্ছেন কিভাবে? ‘রুটিন করে নিয়েছি। শুটিং না থাকলে অর্ধেকটা সময় কাটাই অধ্যয়নে আর বাকিটা পাণ্ডুলিপি পড়ে। দুটিরই সমান গুরুত্ব আমার কাছে। না পড়লে ফেল করব আর পাণ্ডুলিপি না পড়লে ভালো গল্প সিলেক্ট করতে পারব না, ক্যারিয়ার পড়বে হুমকির মুখে’—বলেন দীঘি।

তুফান ভাবিয়েছে

বাংলাদেশের চলচ্চিত্র ধীরে ধীরে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। শাকিব খান অভিনীত ‘তুফান’ এরই মধ্যে বিশ্ববাজারে এক লাখ ডলার আয় করেছে। খবরটা অজানা নেই দীঘিরও। আন্তর্জাতিক মানের ছবিতেই এখন থেকে অভিনয় করতে চান, নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই।

বলেন, “একটা সময় ভাবা হতো সমাজের নিম্ন আয়ের মানুষজন আমাদের ছবির দর্শক। এখন সেই ভাবনা বদলের সময় এসেছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই দেখেছেন ‘তুফান’। মাল্টিপ্লেক্সগুলো যেমন হাউজফুল গেছে, তেমন সিঙ্গেল স্ক্রিনও। এখন এ ধরনের ছবিই হবে। আমিও এখন ছবি করার ক্ষেত্রে বাজেট, নির্মাতা, অ্যারেঞ্জমেন্ট—এ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।”

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’