নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ০২:৪০ পি.এম
ঈদে মুক্তি পেয়েছে মাসুমা রহমান নাবিলা অভিনীত সিনেমা ‘তুফান’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর আয়নাবাজির পর বড় পর্দায় ফিরলেন তিনি। তাও আবার শাকিব খানের বিপরীতে।
‘তুফান’সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মত পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার পাশাপাশি কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন নাবিলা। জানান, ‘তুফান’ সিনেমা মুক্তির দিন থেকেই হলে যাচ্ছেন তিনি। সেখান থেকে তুফান দেখতে আসা দর্শকদের সাড়া পেয়ে বেশ আপ্লুতও এই অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক। মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকরা মিছিল নিয়ে তুফান দেখতে আসছে। সিনেমাটিতে শাকিব খান নায়ক। তাই সিনেমাটি যখন শুরু করি, তখনই ভেবেছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে। তবে সেটা এ পরিমাণে হবে তা ভাবনায় ছিল না।
তবে তুফান নিয়ে এত উন্মাদনার পেছনে দর্শক আগ্রহের পাশাপাশি সামাজিক মাধ্যমেরও অবদান আছে বলে মনে করেন নাবিলা। তার কথায়, ৮ বছর আগে যখন আয়নাবাজি মুক্তি পায় তখন সামাজিক যোগাযোগমাধ্যমের এতটা প্রভাব ছিল না। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে তুমুল চর্চা হয়। তুফানের বেলায় সেটা মারাত্মকভাবে উপলব্ধি করলাম।
সিনেমা হল থেকে দর্শক ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে নাবিলা বলেন, আমরা হলে হলে ঘুরছি আর বিচিত্র রকম অভিজ্ঞতা হচ্ছে। এক মহিলা তো আমাকে পেয়ে জড়িয়ে ধরতে চাইলেন। দর্শকদের এমন আরো অনেক ভালোবাসা সরাসরি হলে উপস্থিতি হয়ে পেয়েছি, অনুভব করেছি।
তুফানে যুক্ত হওয়া বিষয়ে নাবিলার ভাষ্য, প্রথম যখন ‘তুফান’ ছবির সংবাদ সম্মেলন করে। তখন একটা গেট টুগেদার হয়। সেখানে পরিচালক রায়হান রাফির সঙ্গে আমার দেখা হয়। তখন রাফি আমাকে তার অফিসে যেতে বলেন, জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন। পরে রাফি আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন। চরিত্রটি আমার পছন্দ হয়। আমিও রাজি হয়ে যাই।’
‘তুফানে’ নাবিলার আয়নাবাজির নায়ক চঞ্চল চৌধুরীও অভিনয় করেছেন। দ্বিতীয় ছবিতেও প্রথম ছবির নায়ক থাকার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। তবে মজার বিষয় হচ্ছে, ‘তুফান’-এ চঞ্চল ভাই থাকলেও শ্যুটিংয়ে তার সঙ্গে আমার কোনো সিকোয়েন্স ছিল না।’
প্রসঙ্গত, মূলত উপস্থাপক হিসেবেই পরিচিতি ছিলো নাবিলার। তবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচিত হয়েছিলেন তিনি। ৮ বছরের দীর্ঘ বিরতি শেষে আত্মবিশ্বাস না হারিয়ে তুফান সিনেমায় অভিনয়ের মাধ্যমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’