নবীন নিউজ ডেস্ক ০৪ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪৬ এ.এম
সংগৃহীত ছবি
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে চার মন্ত্রী পদত্যাগ করেছেন। এদের মধ্যে জেলেনস্কির ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত হয়েছেন। তিনি অর্থনীতির বিষয়টি দেখভাল করতেন।
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনর্নির্মাণ বিষয়ক মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।
স্থানীয় সময় মঙ্গলবার নিজের সন্ধ্যাকালীন ভাষণে জেলেনস্কি বলেন, শরৎ কালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সে জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এ জন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে।
এ ছাড়া প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে জেলেনস্কি তাঁর ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত করেছেন। তিনি অর্থনীতির বিষয়টি দেখভাল করতেন।
জেলেনস্কির দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য ডেভিড আরাখামিয়া বলেছেন, সরকারে বড় ধরনের রদবদল আনা হবে। এর ফলে অর্ধেকের বেশি মন্ত্রীর দপ্তর বদল হবে।
তিনি বলেন, আগামীকাল বরখাস্তের একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আর পরশু হবে নিয়োগের দিন।
এদিকে ইউক্রেনের পোলতভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আহত হয়েছে ২ শতাধিক। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। জানান, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন ১৮ জন। এ বছর ইউক্রেনের কোনো শহরে সবচেয়ে বড় হামলার ঘটনা এটিই।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ