শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ ঘণ্টা যুদ্ধবিরতি, গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু

নবীন নিউজ, ডেস্ক ২৮ জুলাই ২০২৫ ০৮:৫৯ এ.এম

সংগৃহীত ছবি

গাজার ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল। রোববার থেকে কার্যকর হওয়া এই ঘোষণায় বলা হয়েছে, তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে এবং নতুন ত্রাণ করিডর চালু করবে।

রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত (স্থানীয় সময়) আল-মাওয়াসি, মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এবং উত্তরের গাজা শহরে সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে। এই অঞ্চলগুলোকে ‘মানবিক এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইসরায়েলের এই ঘোষণার মধ্যেই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বহুদিন পর আবারও আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে। জর্ডান সরকার জানিয়েছে, তারা এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথম দফায় গাজায় ২৫ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা প্যারাশুটের মাধ্যমে পাঠিয়েছে। তবে জর্ডান স্পষ্ট করে দিয়েছে, এই এয়ারড্রপ কোনোভাবেই সড়কপথে ত্রাণ পৌঁছানোর বিকল্প নয়।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজা শহরে আকাশ থেকে পড়া ত্রাণের কিছু প্যাকেট মানুষের ওপর পড়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খাবার ও ওষুধবাহী ত্রাণ বহনকারী ট্রাকের জন্য সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট ‘নিরাপদ করিডোর’ চালু থাকবে। তবে, বাস্তবে এসব ত্রাণ যথাসময়ে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন গাজার কর্মকর্তারা।

ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের রেড ক্রিসেন্ট যেসব ত্রাণ ট্রাক পাঠিয়েছে, সেগুলো রোববার বিকেল পর্যন্ত ইসরায়েলের কেরেম শালোম সীমান্তে আটকে ছিল।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, এই সাময়িক যুদ্ধবিরতির সময়ের মধ্যেই তাদের কর্মীরা ক্ষুধার্ত মানুষের কাছে যত বেশি সম্ভব ত্রাণ পৌঁছানোর চেষ্টা করবেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের টিম মাঠে সর্বোচ্চ চেষ্টা করবে যাতে যত বেশি ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা যায়।’

তবে, এসব মানবিক প্রচেষ্টার মাঝেও রোববার গাজার কেন্দ্রে আল-আকসা ও আল-আওয়দা হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্ষুধা ও অপুষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এখন পর্যন্ত অপুষ্টি ও ক্ষুধায় মৃত্যু হয়েছে ১৩৩ জনের, যার মধ্যে ৮৭ জন শিশু।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ