জাপানে যারা এখন থেকে সেনাবাহিনীতে যোগ দেবেন তারা চাইলে বড় চুল রাখতে পারবেন বলে জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত তরুণদের সেনাবাহিনীতে যোগদানে আকৃষ্ট করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সেনা সংখ্যার দিক দিয়ে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে জাপান। আর এমন সময়ই এই ব্যতিক্রম ঘোষণা আসল। এর আগে পুরুষদের ক্ষেত্রে চুল একেবারে ছোট (বাজ কাট) করার নিয়ম ছিল। অপরদিকে নারীরা চুল ঘাড় পর্যন্ত রাখতে পারতেন।
তবে আগামী এপ্রিল থেকে এই নিয়ম শিথিল করা হবে। ওই সময় থেকে চাইলেই নতুন সেনারা চুল বড় রাখতে পারবেন।
পুরুষদের ক্ষেত্রে নিয়ম হলো— তারা পেছন ও পাশের দিকে ছোট এবং মাঝে দিয়ে বড় চুল রাখতে পারবেন।
অপরদিকে নারীরা লম্বা চুল রাখতে পারবেন। কিন্তু যখন তারা পোশাক পরিহিত অবস্থায় থাকবেন তখন চুল বেঁধে রাখতে হবে এবং এটি ঘাড়ের নিচে যেতে পারবে না। এছাড়া হেলমেট বাধার ক্ষেত্রেও চুল কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।
জাপানি বার্তাসংস্থা কায়োদো নিউজ জানিয়েছে, গত জানুয়ারিতে সেনাবাহিনীর সৈন্য সংখ্যা বৃদ্ধি নিয়ে বৈঠক হয়। ওই সময় চুল ছোট করার সিদ্ধান্ত শিথিলের ব্যাপারে কথাবার্তা হয়।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেন, ‘আমাদের জাতি শ্রমশক্তির গুরুতর ঘাটতির সম্মুখীন। আমাদের প্রতিভা সুরক্ষিত করার জন্য বেসরকারি খাতসহ অন্যদের সঙ্গেও প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সেনাবাহিনী মূলত আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। তারা কোনো দেশে হামলা চালায় না বা চোখ রাঙানিও দেয় না।
তবে জাপানের দুই পার্শ্ববর্তী দেশ চীন ও উত্তর কোরিয়া দ্রুত সময়ের মধ্যে তাদের সেনা সংখ্যা বৃদ্ধি করছে। তাদের সঙ্গে এখন তাল মেলাতে পারছে না জাপান। এ কারণে তরুণদের সেনাবাহিনীতে আকৃষ্ট করতে দেশটি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
সূত্র: বিবিসি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ