নবীন নিউজ, ডেস্ক ২১ আগষ্ট ২০২৪ ০১:৩০ পি.এম
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা প্রকৃত অ্যাকাউন্টের মতো হুবহু আরেকটি অ্যাকাউন্ট খুলে ক্লোন প্রোফাইল তৈরি করা হয়। প্রকৃত প্রোফাইলে দেওয়া ছবি, তথ্য, ভিডিও হুবহু একই রকমভাবে প্রকাশ ও প্রচার করা হয়। ক্লোন প্রোফাইল থেকে প্রকৃত প্রোফাইলধারীর বন্ধু ও পরিচিতজনদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়।
যেহেতু একই রকম ছবি, তথ্য ও ভিডিও প্রকাশ করা হয়ে থাকে তাই বোঝার উপায় থাকে না যে— অ্যাকাউন্টটি অন্য কারও দ্বারা পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে মূল প্রোফাইলধারীকেই সঠিক পদক্ষেপ নিতে হবে। তা নাহলে অন্যরা বিভ্রান্ত হবেন। অন্যদিকে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে প্রত্যেকেরই কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
সাইবার বিশেষজ্ঞরা বলেন, ফেসবুক প্রোফাইল ক্লোন হলে ব্যক্তির এবং তার বন্ধু ও পরিচিতজনেদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ এ হচ্ছে জালিয়াতির নতুন উপায়। এই সব ক্লোন অ্যাকাউন্ট ব্যবহারকারীরা অর্থ, ব্যক্তিগত তথ্য, ই-মেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে।
করণীয় কী: যদি দেখেন আপনার নাম, ছবি ও তথ্য দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক বন্ধুদের তথ্যটি জানানোর উদ্যোগ নিন। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করতে পারেন। এবং মন্তব্যের ঘরে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখে রাখতে পারেন। যাতে পোস্টটি সবার কাছে পৌঁছায়।
ক্লোন প্রোফাইলটি বন্ধ করতে করণীয়: অ্যাকাউন্টটি দেখামাত্র ‘রিপোর্ট’ করুন। এর জন্য প্রথমে বন্ধুতালিকায় থাকা ভুয়া অ্যাকাউন্টটি খুঁজে বের করুন। প্রোফাইলটির একপাশে ছবি ও নাম রয়েছে। এর উল্টো পাশে একটু নিচের দিকে তিনটি ‘ডট’ চিহ্ন রয়েছে। ওই চিহ্নতে ক্লিক করলে রিপোর্ট প্রোফাইল পাবেন। ফেসবুকে জানতে চাইবে, কেন ওই প্রোফাইলটির বিরুদ্ধে রিপোর্ট করতে চাইছেন। সেখানে ‘ফেক অ্যাকাউন্টে’- এ ক্লিক করুন।
আরও একটি উপায় হচ্ছে, ফেক অ্যাকাউন্টের পেইজটি মূল অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন- ওই পেইজটির সঙ্গে আপনি সম্পৃক্ত না। এবং বন্ধুদের অনুরোধ করতে পারেন পেইজটিতে ‘ফেক অ্যাকাউন্ট’ হিসেবে রিপোর্ট করার জন্য।
নবীন নিউজ/জেড
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন