মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

বাশারের ‘বালি চা’

নবীন নিউজ, ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ১১:৪২ এ.এম

সংগৃহীত ছবি

দুধ চা, মালাই চা, পনির চা, উটের দুধের চা, মরিচের চা— এমন অনেক রকম চা পান করার অভিজ্ঞতা হয়তো আপনার আছে কিন্তু বালি চা পান করেছেন কি? নাম শুনেই ভয় পাবেন না। যারা বালি চা পান করেছেন তারা জানেন, বালি চা হচ্ছে বালিতে গরম করা চা। যার আরেক নাম টার্কিশ চা।

শেরপুর জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে টার্কিশ চা। প্রতিদিন এই চা পান করতে ভিড় করেন অনেক মানুষ। জেলা শহরের চকবাজার রোডে অবস্থিত শাহী স্নাকস এন্ড ক্যাফে। দোকান পরিচালনা করেন আবুল বাশার এবং তার ছেলে।

বাশারের টার্কিশ চায়ের বিশেষত্ব হলো বালিতে গরম করে বানানো হয়। প্রথমে একটি ছড়ানো লোহার টিনের ওপর বালি গরম করে নেওয়া হয়। এরপর বড় কাঁসার পাত্রে দুধ, চা পাতাসহ নানা উপকরণ মিশিয়ে ফুটানো হয় বালুর তাপে। পরে মাটির পাত্রে  চা পরিবেশন করা হয়। প্রতি কাপ টার্কিশ চায়ের দাম ৩০ টাকা।

প্রায় দুই বছর আগে এই ব্যবসা শুরু করেন আবুল বাশার। আবুল বাশার নানা জায়গায় এই ধরনের চা বানানো দেখে সিদ্ধান্ত নেয় নিজেই বিক্রি করবেন এমন চা। এরপর থেকেই ব্যবসা শুরু তার।

চা পান করতে  এসে নুশান জানান, বিকেলে প্রায়ই এখানে চা খেতে আসি। 

বিক্রেতা আবুল বাশার বলেন, অনেকটা শখ থেকেই আমার এই ব্যবসা শুরু। আলহামদুলিল্লাহ, বিক্রি বেশ ভালো হয়। অনেকেই বার বার এই চা পান করতে আসেন। আমাদের দোকানে নানান পিঠাও পাওয়া যায় যা আমরা ঘরেই প্রস্তুত করি তাই সেসবের চাহিদাও রয়েছে। 

বাশারের দোকানে আরও পাওয়া যায়,  মমো( প্রতি প্লেট ১১০টাকা), ডিম সুন্দরী (২০টাকা), দুধ চিতই (৫০টাকা), ভাপা পিঠা (২০টাকা), রসভারি (৩০টাকা), পুলি পিঠা (১০টাকা), পাকন পিঠা (২০টাকা), তেলের পিঠা (১০টাকা), কাবাব (১০টাকা)।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে