নবীন নিউজ ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র থেকে পরিবারকে পাকিস্তানে ফিরে আনার পরেই মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (২৯ জানুয়ারি) ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি তার মেয়েকে গুলি করে হত্যা করেছেন। খবর জিও নিউজের।
পুলিশ জানিয়েছে, টিকটক করার কারণে মেয়েকে হত্যা করেছেন তিনি। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বেলুচিস্তানের কোয়েটায় গত মঙ্গলবার এই হত্যাকাণ্ড হয়েছে। অভিযুক্তের নাম আনোয়ার উল-হক। প্রাথমিকভাবে তিনি বলেন, অজ্ঞাত এক বন্দুকধারী তার ১৫ বছর বয়সী আমেরিকান বংশোদ্ভূত মেয়েকে গুলি করে হত্যা করে। তবে পরবর্তী সময়ে তিনি নিজে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
বাবর বেলুচ নামে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত আমাদের তদন্তে আমরা জানতে পেয়েছে ভুক্তভোগী কিশোরীর পোশাক, জীবনযাপন ও চলাফেরা নিয়ে পরিবারের আপত্তি ছিল।
পুলিশের আরেক তদন্ত কর্মকর্তা জোয়েইব মোহসিন বলেছেন, মেয়েটির ফোন আমাদের কাছে তবে সেটি লক আছে। আমরা সবকিছু তদন্ত করছি।
বেলুচ বলেছেন, ওই পরিবার যুক্তরাষ্ট্র থেকে ২৫ বছর পর সম্প্রতি বেলুচিস্তান প্রদেশে ফিরেছে। অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে। তিনি পুলিশকে জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকাকালীন টিকটকে আপত্তিকর ভিডিও বানাতেন।
অভিযুক্ত ব্যক্তি পুলিশকে আরও জানান, তার মেয়ে পাকিস্তানে ফেরার পরেও টিকটকে ভিডিও শেয়ার করত। বেলুচ বলেছেন, এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততা থাকার কারণে অভিযুক্ত ব্যক্তির শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে ওই পরিবারের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ