নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৯:৩২ এ.এম
ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের দুনিয়ায় এক সপ্তাহ আগে পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী বব ডিলান। এরপরই ঈশ্বরকে ডেকে তিনি বলেছিলেন, তাকে বোধহয় ‘চলে যেতে হচ্ছে’। কারণ দেশটিতে ওই সময় টিকটকের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল।
এখন সেই শঙ্কা কেটেছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে। আর বিপুল সংখ্যক ব্যবহারকারীর মধ্যে একজন হয়ে থাকছেন গানের কবি অস্কার জয়ী শিল্পী বব ডিলান।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ‘লাইক আ রোলিং স্টোন’, 'নকিং অন হেভেনস ডোর‘ এবং ‘হারিকেন’ এর মত গান ব্যবহার করে ভিডিও বানিয়ে টিকটকে প্রবেশ করে এই অ্যাপ ব্যবহারকারীদের নজর কাড়েন ৮৪ বছর বয়সী এই শিল্পী।
প্রথম দিন ৫০ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করার একদিনের ব্যবধানে দ্বিতীয় ভিডিও ছাড়েন ডিলান। ছয় সেকেন্ডের সাদাকালো ওই ভিডিওতে ডিলান বলেন, “ভালোই তো, হায় ঈশ্বর, আমাকে এখনই চলে যেতে হবে।“
টিকটকে যুক্ত হওয়ার ডিলানের ভক্ত অনুসারীরা আনন্দের পাশাপাশি বিস্মিতও হয়েছেন। হু হু করে বাড়ছে ডিলানের অনুসারীর সংখ্যাও। সোশাল মিডিয়ায় ডিলানের উপস্থিতি নতুন নয়। তিনি ২০০৯ সালে যোগ দেন এক্সে। সেখানে নিজের চিন্তা, খবর এবং বিভিন্ন প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন ডিলান।
এছাড়াও ডিলানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে, যেখানে তিনি তার দীর্ঘ সংগীতজীবনের নানান মুহূর্ত শেয়ার করেন। এর মধ্যে বব ডিলানকে বোনা গল্পের সিনেমা ‘আ কমপ্লিট আননোন’ গেল বছর মুক্তি পেয়েছে বড়দিনে। নির্মাতা জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের এই বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোতে শ্যালামে।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’