নবীন নিউজ, ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ০৮:৫১ এ.এম
টিকটকের ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলবেনিয়া। গতমাসে এক কিশোর হত্যাকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করছেন তিনি।
রামা বলেন, ‘এক বছরের জন্য আমরা সম্পূর্ণরূপে টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।’
এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে, নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করেছে অস্ট্রেলিয়া।
টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোর ওপর দায় চাপিয়ে রামা বলেছেন, এগুলো যুবকদের মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে।
চৌদ্দ বছর বয়সি এক স্কুলছাত্রের হত্যাকে কেন্দ্র করে সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে। গত নভেম্বরে এক সহপাঠীর হাতে ছুরিকাঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ওই হত্যাকাণ্ড ঘটে। এ নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ