নবীন নিউজ ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ১২:৪৮ পি.এম
ছবি- সংগৃহীত।
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রশাসন। অ্যাপল সিইও টিম কুক ও গুগলের সুন্দর পিচাইকে আগামী মাসে টিকটকের ওপর নিষেধাজ্ঞা মেনে চলার জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভস কমিটির সদস্যরা। গত শুক্রবার নির্বাহীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিততে জানানো হয়, এসব কোম্পানিকে সরকারের সিদ্ধান্ত অনুসরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
দ্য ন্যাশনাল নিউজ। চিঠিতে বলা হয়, টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই কোম্পানিগুলোর অ্যাপ স্টোরকে আইন মেনে চলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ আইন জানুয়ারি ১৯ থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনের মাধ্যমে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক দেশটিতে নিষিদ্ধ হবে। আইনে বলা আছে, আগামী জানুয়ারির মধ্যে প্লাটফর্মটি বিক্রি করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে।
এদিকে নিষেধাজ্ঞা এড়াতে শেষ আইনি লড়াই শুরু করেছে টিকটক। গত সোমবার একটি ফেডারেল আদালতে আইন স্থগিতের আহ্বান জানিয়েছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। ১৬ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানানোর দাবি করেছে টিকটক। তবে গত শুক্রবার টিকটক ও বাইটড্যান্সের এ অনুরোধ নাকচ করে দিয়েছে আদালত।
আইনটি পাশ হওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করেছিলেন, টিকটক ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে বেইজিং। এর আগে প্ল্যাটফর্মটি বিক্রির বিষয়ে টিকটকের সিইও শৌ জি চিউকে পাঠানো এক চিঠিতে আইনপ্রণেতারা জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি বিক্রির একটি পরিকল্পনা তৈরি করতে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় ও টিকটকের আমেরিকান ব্যবহারকারীদের চীনা কমিউনিস্ট পার্টি থেকে সুরক্ষিত রাখতে কংগ্রেস পদক্ষেপ গ্রহণ করেছে।
নবীন নিউজ/পি
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন