মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যে দেশে ভ্রাম্যমাণ দোকানে বিক্রি হয় ‘ভালোবাসা’

নবীন নিউজ, ডেস্ক ৩১ জুলাই ২০২৪ ১১:৪৩ এ.এম

সংগৃহীত

‘ভালোবাসা’ স্বল্প দামে বিক্রি করার প্রতিশ্রুতি নিয়ে রাস্তার পাশে দোকান খুলে বসেছেন চীনের কিছুসংখ্যক তরুণী। আগ্রহী তরুণরা এসব তরুণীদের দোকানের পাশে ভীড় জমাচ্ছেন। দরদামে মিলে গেলে কেউ কিনে নিচ্ছেন চুমু, কেউবা কিনে নিচ্ছেন আলিঙ্গন, কেউ কিনে নিচ্ছেন কিছুটা সময়। 

এসব তরুণীদের ডাকা হয় ‘স্ট্রিট গার্লফ্রেন্ড’ নামে। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিয়ের প্রতি অনাগ্রহী তরুণরা স্ট্রিট গার্লফ্রেন্ড-এর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। তারা স্বল্প মূল্যে তরুণীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এ ছাড়া যেসব তরুণ কাজের চাপ মোকাবিলা করতে হিমশিম খান এবং পরিবারের দায়িত্ব নিতে চান না তারা অর্থের বিনিময়ে স্বল্প সময়ের জন্য ভালোবাসা কিনে নেন।

ভ্রাম্যমাণ এসব ভালোবাসার দোকানে কোন পরিষেবা কত টাকায় বিক্রি হবে তার সাইনবোর্ডে লেখা থাকে।রাস্তার পাশে ভালোবাসার দোকান নিয়ে বসে থাকা এসব তরুণীদের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একজন স্ট্রিট গার্লফ্রেন্ডের সাইনবোর্ডে লেখা— একটি আলিঙ্গন ১  ইউয়ান, একটি চুমু ১০ ইউয়ান এবং একসঙ্গে সিনেমা দেখার মূল্য ১৫ ইউয়ান।

এসব সব স্ট্রিট গার্লফ্রেন্ড একই রকমের সেবা প্রদান করেন না। কেউ কেউ ক্রেতার ঘরের কাজেও সহায়তা দেন। পানীয় পান করার সময়ও সঙ্গ মেলে কারও কারও। তবে এর জন্য বাড়তি ইউয়ান খরচ করতে হয়। 

একজন স্ট্রিট গার্লফ্রেন্ডের সাইনবোর্ডে লেখা ঘরের কাজে সাহায্যের জন্য ২০ ইউয়ান, পানীয় পান করা সময় সঙ্গ দেওয়ার জন্য ৪০ ইউয়ান লাগবে। বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে একজন স্ট্রিট গার্লফ্রেন্ড ১০০ ইউয়ান পর্যন্ত আয় করে থাকেন। তবে তাদের এই কার্যক্রম ঘিরে আছে আলোচনা এবং সমালোচনা। 

চীনের আইনি প্রতিষ্ঠান সিচুয়ান হংকিয়ের আইনজীবী হি বু সংবাদমাধ্যম দ্য পোস্টকে জানান, স্ট্রিট গার্লফ্রেন্ড পরিষেবাটির এমন অবস্থা যা দেশের আইনি কাঠামোর বাইরে চলে যাচ্ছে এবং পতিতাবৃত্তির ঝুঁকি বাড়ছে। 

তিনি বলছেন, তরুণ-তরুণীরা সামাজিক ও মানসিক চাহিদা মেটাতে স্বাভাবিক ও স্বাস্থ্যকর উপায় বেছে নিতে পারেন। এজন্য সমাজের সব স্তরের মানুষ তাদের পথ দেখাতে পারেন।

এসব স্ট্রিট গার্লফ্রেন্ড দৈহিক সম্পর্কে রাজি নন। তবে একদিনের প্রেমিকা হতে রাজি আছেন অনেকে। এর জন্য তারা মূল্য নির্ধারণ করেন ৬০০ ইউয়ান পর্যন্ত। উল্লেখ্য,  ১ ইউয়ান বাংলাদেশি মুদ্রায় ১৬টাকার বেশি মূল্যমানের।

চাইনা মর্নিং পোস্টে এই প্রথার বিরোধীদের মতামত তুলে ধরে বলা হয়েছে, অর্থের বিনিময়ে ভালোবাসা কিনে নেওয়া নারীকে অবমাননা করার সমতুল্য। এই প্রথা নারীর মর্যাদা নষ্ট করছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ