নবীন নিউজ, ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১০:১৮ এ.এম
হঠাৎ মাথা ঘুরলে রোগী ভারসাম্য ধরে রাখতে পারেন না। এই রোগকে ‘ভার্টিগো’ বলা হয়। এতে রোগীর ভারসাম্য ক্ষমতা কমে যায়। ব্রেন টিউমার, স্ট্রোক, রক্তস্বল্পতা, দুশ্চিন্তা প্রভৃতি কারণে ভার্টিগো হতে পারে।
এ ছাড়া অতিরিক্ত পরিশ্রম, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, দৃষ্টিগত সমস্যাও ভার্টিগো রোগের জন্য দায়ী।
চিকিৎসকেরা বলেন, কানের ভেতর যে ভেস্টিবুলোককলিয়ার স্নায়ু বা যন্ত্র আছে সেটি শরীরের ভারসাম্য ঠিক রাখতে কাজ করে। এই যন্ত্রে কোনো সমস্যা হলে মাথা ঘুরতে পারে।
ভারতীয় চিকিৎসক অভিষেক কর দুইটি ব্যায়ামের মাধ্যমে মাথা ঘোরা কমানোর পরামর্শ দিয়েছেন।
ব্যায়াম ১
একটি বল নিয়ে এক হাত থেকে অন্য হাতে দ্রুত লোফালুফি করতে হবে। এভাবে চল্লিশ থেকে পঞ্চাশবার বল লোফালুফি করতে হবে।
ব্যায়াম ২
চোখের নজর কোনো একটি দেয়ালে বা নির্দিষ্ট একটি পয়েন্টে রেখে মাথা আস্তে আস্তে একবার ডান দিকে আরেকবার বাম দিকে বাঁকাতে হবে। এই সময় কোনো একদিকে মাথা বাঁকাতে সমস্যা হতে পারে। আস্তে আস্তে মাথা বাঁকানোর চেষ্টা করতে হবে। কয়েকবার চেষ্টা করার পরে সহজ হয়ে আসবে। এভাবে চল্লিশ বার চেষ্টা করতে হবে।
উল্লেখ্য— এই ব্যায়াম করার পরে শরীরের ভারসাম্য ঠিক রাখা অনেকাংশেই সহজ হয়ে যাবে। তবে জটিল কোনো রোগের কারণে মাথা ঘোরার সমস্যা হয়ে থাকলে শুধু ব্যায়াম করে সমাধান পাওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা