শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গাজায় স্কুলে আবারও ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৯ জন

নবীন নিউজ, ডেস্ক ১০ জুলাই ২০২৪ ০৯:০১ এ.এম

সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২৯ ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। 

মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধের সময়ে জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

ইসরায়েলি বাহিনী বলেছে, তারা ‘হামাসের সামরিক শাখার সন্ত্রাসী’কে লক্ষ্য করার জন্য ‘সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র’ ব্যবহার করেছে, যিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিলেন।

হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নারী ও শিশুদের মৃত্যু ঘটে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং স্কুলের বাইরে তাঁবুতে থাকা অনেক লোকও আহত হয়েছে।

গত চার দিনে বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চতুর্থ হামলা এটি।

গত শনিবার মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ-চালিত একটি স্কুলে হামলায় ১৬ জন নিহত হন। যেখানে প্রায় দুই হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ছিল।

পরদিন রোববার গাজা শহরের একটি গির্জাচালিত স্কুলে হামলায় হামাসের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এবং আরও তিনজন নিহত হয়েছেন।

পরদিন সোমবার রাতে নুসিরাতের জাতিসংঘ পরিচালিত আরেকটি স্কুলে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আশ্রয় কেন্দ্রগুলো হামাসের রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা এবং যোদ্ধারা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৪৩ জনে পৌঁছেছে। একইসময় আহতের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৩৩ জনে পৌঁছেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ