রবিবার ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কাবার পাশে ফিলিস্তিনি পতাকা তুলে হাজি গ্রেফতার, নিন্দার ঝড়

নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ২৮ জুলাই ২০২৫ ১০:৪১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ কাবা শরিফের পাশে ফিলিস্তিনের পতাকা তুলে গাজার ওপর অবরোধ ও দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জানানোয় সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন মিশরীয় এক হাজি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

রোববার (২৭ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই হাজি কেঁদে কেঁদে বলছেন, ‘ও ইসলামা!’ এই শব্দটি ঐতিহাসিকভাবে মুসলমানরা বিপদে পড়লে তাদের বেদনা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। তিনি চিৎকার করে বলছিলেন, ‘গাজার শিশুরা মরছে, হে মুসলমানরা!”

ভিডিওতে আরও দেখা যায়, এর কিছুক্ষণ পরই সৌদি নিরাপত্তা সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামের পবিত্রতম স্থানগুলোতে সৌদি সরকারের রাজনৈতিক মতপ্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হজ ও ওমরাহ পালনের সময় সব ধরনের রাজনৈতিক স্লোগান, প্রতীক বা জাতীয় পতাকা নিষিদ্ধ রাখা হয়, যাতে ইবাদতের পবিত্রতা বজায় থাকে।

তবে সমালোচকরা বলছেন, এই নীতির আড়ালে মূলত ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ দমনের হাতিয়ার হয়ে উঠেছে। এর আগে ২০২৩ সালে এক ব্রিটিশ হাজিকে আটক করা হয়, কারণ তিনি ফিলিস্তিনের পতাকার রঙের তসবিহ এবং সাদা কেফিয়ে (আরবীয় স্কার্ফ) পরেছিলেন।

মক্কার বাইরেও, সৌদি সরকার সম্প্রতি দেশটির নাগরিকদের ইসরাইলবিরোধী মত প্রকাশ বা গাজার প্রতি সংহতি দেখানোর কারণে গ্রেফতার করছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদিতে শান্তিপূর্ণ মতপ্রকাশ, বিশেষ করে পররাষ্ট্রনীতি বা আঞ্চলিক জোট নিয়ে সমালোচনার কারণে গ্রেফতারের ঘটনা বেড়েছে।

গাজায় ইসরাইলি হামলা চলমান থাকায় মধ্যেই মক্কার এই আটকের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ