নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ০৭ আগষ্ট ২০২৫ ১০:২২ এ.এম
আলজেরিয়ার সরকার রাজধানী আলজিয়ার্সে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক বৃহৎ সংহতি-মিছিল আয়োজনের অনুমতি প্রত্যাখ্যান করেছে। এই মিছিল আয়োজনের আবেদন করেছিল কয়েকটি রাজনৈতিক দল, যার মধ্যে ছিল র্যালি ফর হোপ ফর আলজেরিয়া, ওয়ার্কার্স পার্টি ও মুভমেন্ট অব সোসাইটি ফর পিস। সরকারের এ সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ সীমিত ও বন্ধ স্থানে অনুষ্ঠিত হলেই ভালো। তারা জনসমাবেশ বা রাস্তায় বিক্ষোভকে অস্থিতিশীলতার ঝুঁকি হিসেবে দেখছে। মূলত, ২০১৯ সালের ‘হিরাক আন্দোলন’-এর স্মৃতি এখনো তাজা। সে সময় বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে তৎকালীন প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকাকে পদত্যাগে বাধ্য করেছিল। বর্তমান প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেববুনের শাসনামলেও সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে কঠোরতা অব্যাহত রয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, তারা আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে।জাতিসংঘে প্রস্তাব উত্থাপন, মুসলিম বিশ্বে জনমত তৈরি ও বিভিন্ন সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বক্তব্য রেখেছে। তাদের মতে, জনগণের আলাদাভাবে রাস্তায় নামার দরকার নেই। তবে বিশ্লেষকদের মতে, এটি সরকারের এক ধরনের রাজনৈতিক কৌশল, যাতে অভ্যন্তরীণ সমালোচনা ও সংগঠিত আন্দোলনের ঝুঁকি এড়ানো যায়।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আলজেরিয়ায় মাত্র দুটি প্রো-প্যালেস্টাইন জনসভা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। প্রথমটি ২০২৩ সালের ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল। দ্বিতীয়টি হয় ২০২৫ সালের এপ্রিলে, তাতে মাত্র এক হাজারের মতো মানুষ উপস্থিত ছিল। এরপর থেকে বড় কোনো সমাবেশ আয়োজনের অনুমতি আর পাওয়া যায়নি।
এই নিষেধাজ্ঞার ফলে দেশে নতুন করে জনরোষের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সাংবাদিক ও বিশ্লেষকরা। আলজেরিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলি বুখলেফ মন্তব্য করেছেন, ২০১৯ সালের আন্দোলনের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি। সরকার সংহতির নামে যেকোনো জনসমাগমকে সরকারবিরোধী প্ল্যাটফর্মে রূপ নেয়ার আশঙ্কায় অনুমতি দিতে চাইছে না।
এদিকে প্রতিবেশী দেশ মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেখানেও বড় বড় ফিলিস্তিনপন্থি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মরক্কোর মিডিয়া এই সুযোগে আলজেরিয়ার ‘মতপ্রকাশের দমননীতির’ সমালোচনায় সরব হয়েছে। তাদের মতে, আলজেরিয়া আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেও নিজের মাটিতে সংহতির কণ্ঠস্বরকে দমন করছে।
তথ্যসূত্র : মিডলইস্ট আই
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ