বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

মানুষের মতো পিঁপড়াও অস্ত্রোপচার করতে পারে

নবীন নিউজ, ডেস্ক ০৮ জুলাই ২০২৪ ০২:২৮ পি.এম

সংগৃহীত

পিঁপড়া নিজেদের সঙ্গীদের বাঁচাতে যত্ন নিয়ে থাকলেও সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রয়োজনে আহত সঙ্গীদের অঙ্গচ্ছেদও করতে পারে পিঁপড়া। মানুষের বাইরে প্রথম কোনো প্রাণী হিসেবে পিঁপড়া এমনটি করতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। আহত পিঁপড়া পায়ের আঘাত ও সংক্রমণ সাড়াতেই অঙ্গচ্ছেদ করা হয়।

আশ্চর্যজনকভাবে পিঁপড়ারা আঘাতের অবস্থানের ওপর ভিত্তি করে এমন চিকিৎসা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষণার প্রধান লেখক ও লুসান বিশ্ববিদ্যালয়ের ড. এরিক ফ্রাঙ্ক বলেছেন, 'পিঁপড়ারা কিছুটা ক্ষত নির্ণয় করতে পারে এবং আহতদের বেঁচে থাকার জন্য তাদের চিকিৎসা করতে পারে।'

কারেন্ট বায়োলজি জার্নালে ফ্র্যাঙ্ক এবং সহকর্মীরা বর্ণনা করেছেন, কীভাবে ফ্লোরিডা কার্পেন্টার পিঁপড়া (ক্যাম্পোনোটাস ফ্লোরিডানাস) আহত সঙ্গীর ডানপাশের পশ্চাৎ অঙ্গে কেটে ফেলতে পারে এবং পরবর্তী এক সপ্তাহ আহত পিঁপড়ার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, ফিমার বা উরুতে আঘাত পাওয়া ১৭টি পিঁপড়ার মধ্যে ১৩টি পিঁপড়ার অঙ্গচ্ছেদ করেছে সঙ্গীরা। পিপড়াগুলোর ট্রোচান্টার (নিতম্বের সাথে পায়ের হাড়ের জয়েন্ট) থেকে অঙ্গচ্ছেদ করা হয়েছিল।

গবেষণায় বলা হয়, 'সঙ্গীরা প্রথমে আহত পিঁপড়ার ক্ষতটি চাটতে শুরু করে। তারপর ট্রোচান্টা কাছে না পৌঁছানো পর্যন্ত তাদের মুখের অংশ দিয়ে আহত অঙ্গটি উপরে নিয়ে যায়। তারপরে তারা বারবার আহত পায়ে কামড় দিতে থাকে যতক্ষণ না এটি কেটে যায়।'

নীচের পায়ে আঘাত পাওয়া নয়টি পিঁপড়ার জন্য কোনও অঙ্গচ্ছেদ করা হয়নি। তার পরিবর্তে আহত পিঁপড়াগুলোর সঙ্গীরা তাদের ক্ষত চেটে দিয়েছিল যত্ন করার জন্য। সংক্রামিত ক্ষতযুক্ত পিঁপড়ার সাথে পরীক্ষাটি পুনরাবৃত্তি করার পর গবেষকরা অনুরূপ ফলাফল পেয়েছিল।

গবেষণায় আরেকটি পরীক্ষা থেকে দেখা যায়, সংক্রামিত ক্ষত থাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়া পিঁপড়াদের মারা যাওয়ার সম্ভাবনা পরিষ্কার ক্ষতের পিঁপড়ার তুলনায় বেশি। আহত পিঁপড়া নিজের বাসায় ফিরে আসতে পারলে ও সঙ্গীরা ঠিকভাবে যত্ন ও অঙ্গচ্ছেদ করতে পারলে সেটি বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

গবেষকরা জানিয়েছেন, সাধারণত উরুতে ক্ষত থাকা পিঁপড়ার তুলনায় নিচের দিকের পায়ের ক্ষত থাকা পিঁপড়ার অঙ্গচ্ছেদ খুব একটি লাভজনক হয় না। উরুর ক্ষত, নীচের পায়ের ক্ষতের বিপরীতে এমন শারীরিক কাঠামোর সাথে যুক্ত ছিল যা পিঁপড়ার শরীর জুড়ে রক্তের মতো তরল পাম্প করে। নীচের পায়ে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে তা কেটে ফেলার পর পিঁপড়ার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয় না।

ড. এরিক ফ্রাঙ্ক বলেছেন, পিঁপড়া প্রায়ই আঞ্চলিক বিরোধের সময় আহত হয়। তবে আহতদের চিকিৎসা দিলে পিঁপড়ার কলোনির (পিঁপড়ার বাসা) উপকার হয়। তিনি বলেন, 'শিকার করতে যাওয়া বা খাদ্য সংগ্রহ করতে যাওয়া প্রায় ১০ থেকে ১১ শতাংশ পিঁপড়া আগের দিনের ক্ষত বয়ে বেড়ায়। তাই সেগুলো তখনও কলোনির জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে।'

গবেষণায় জড়িত না থাকা সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রান্সিস র‍্যাটনিক্স গবেষণার ফলাফল দেখে বিস্মিত হননি বলে জানিয়েছেন। তিনি বলেছেন, 'সামাজিক পোকামাকড় প্রায়ই একে অপরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে, যেমন মৌমাছিরা সঙ্গীদের খাবারের দিকে নির্দেশ করে। আর পিঁপড়াতো কলোনি রক্ষা করতে গিয়ে আহত হওয়া সঙ্গীর অঙ্গই কেটে ফেলে।'

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে