নবীন নিউজ ডেস্ক ০৭ জুলাই ২০২৪ ০১:২১ পি.এম
সংগৃহীত ছবি
আপনি ইন্টারনেট ব্যবহার করে কত গতিতে একটি মেসেজ পাঠাতে পারেন? তিন থেকে আট এমবিপিএস? অথবা এর বেশি হলে একটু বেশি গতির ইন্টারনেট পান। কিন্তু বিজ্ঞানীরা এমন একটি ডাটা লিংক স্থাপন করেছেন, যেখানে এক প্রান্ত হতে অন্য প্রান্তে ডাটা স্থানান্তর করে প্রতি সেকেন্ডে ৮০০ গিগাবাইট, যা সাধারণ ব্রডব্যান্ড গতির ১১ হাজার গুণেরও বেশি!
সুইজারল্যান্ডের ইউরোপীয় নিউক্লিয়ার রিসার্চ সংস্থার লার্জ হ্যাড্রন কোলাইডার এবং নেদারল্যান্ডের ডাটা স্টোরেজ সাইটগুলোর সঙ্গে বিজ্ঞানীরা একটি নতুন ডাটা লিংক স্থাপন করেছেন। গত ফেব্রুয়ারিতে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বা সার্নে দুই নেটওয়ার্ক প্রকৌশলী এই ডাটা লিংক পরীক্ষা করেন। তাঁদের শ্বাস ফেলার আগেই ডাটা সর্বোচ্চ গতিতে পৌঁছে যায়।
বিশ্বজুড়ে বিদ্যমান ফাইবার ক্যাবলের মধ্যে এটিই হয়তো সর্বোচ্চ গতির ডাটা স্থানান্তর করতে পারে। সার্ন থেকে নেদারল্যান্ডসের ডাটা ডাটা লিংক স্থাপনসেন্টারে শুধু এক হাজার ৬৫০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছে ৮০০ জিবিপিএস গতিতে। বিশ্বজুড়ে ল্যাবগুলোতে নেটওয়ার্কিং বিশেষজ্ঞরা ফাইবার অপটিক সিস্টেম নিয়ে আসছেন, যা দ্রুতগতিতে ডাটা আদান-প্রদান করতে সক্ষম। প্রতি সেকেন্ডে অনেক পেটাবিট-এর গতিতে পৌঁছাচ্ছে, যা সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেটের চেয়ে ৩০০ মিলিয়ন গুণ বেশি।
ভবিষ্যতে হয়তো মানুষ এই ধরনের গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে। প্রকৌশলীরা এরই মধ্যে তা নিয়ে কাজ করছেন। একসময় সার্নের ৮০০ জিবিপিএসের ইন্টারনেটও ধীরগতির মনে হবে। কেননা গত নভেম্বরে জাপানের একটি গবেষকদল ডাটা প্রেরণে বিশ্বের সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙেছে।
তারা ২২.৯ পিবিপিএসে ডাটা আদান-প্রদান করেছে। একটি ল্যাব সেটিংয়ে ১৩ কিমি কুণ্ডলীকৃত ফাইবার অপটিক ক্যাবলের ওপর সিউডোর্যান্ডম ডাটার একটি বিশাল স্ট্রিম বিম করা হয়েছিল। এখানে যে সিস্টেমটি ব্যবহার করা হয়েছিল তা একাধিক কোরের ওপর নির্ভর করে। একটি ফাইবার তারের ভেতরে ছিল মোট ১৯ কোর। কিন্তু যুক্তরাজ্যের অ্যাস্টন ইউনিভার্সিটির গবেষকরা মাত্র একটি কোরসহ ৫০ কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার দিয়ে প্রায় ৪০২ টেরাবিট প্রতি সেকেন্ড গতি অর্জন করেছেন।
ওয়ার্ল্ড ব্রডব্যান্ড অ্যাসোসিয়েশনের মহাপরিচালক মার্টিন ক্রিনার মতে, তথাকথিত মেটাভার্সের কার্যকলাপে একদিন অনেক বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হতে পারে। তিনি মনে করেন, ২০৩০ সালের মধ্যে হোম ব্রডব্যান্ড সংযোগগুলো ৫০ পর্যন্ত জিবিপিএস পর্যন্ত পৌঁছবে। তবে বেশির ভাগ ক্ষেত্রে নেটওয়ার্কের গতির চেয়ে নির্ভরযোগ্যতা বেশি প্রয়োজন। কেননা ৩০০০ মাইল দূর থেকে রোবটিক অস্ত্রোপচারের ক্ষেত্রে গতির চেয়ে নিরবচ্ছিন্ন সংযোগই বেশি দরকার। টেলিকম মার্কেট রিসার্চ ফার্ম টেলিজিওগ্রাফির গবেষণা বিশ্লেষক লেন বার্ডেট বলেছেন, ব্যান্ডউইথের চাহিদা অনেক দ্রুত বাড়ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া, ক্লাউড পরিষেবা, ভিডিও স্ট্রিমিং আগের চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ ব্যবহার করছে। ২০১০ সালের প্রথম দিকে আন্তর্জাতিক ব্যান্ডউইথের যা ১৫ শতাংশের মতো ছিল, এখন এটি ৭৫ শতাংশ। তবে পৃথিবীতে গতির চেয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা বেশি প্রয়োজন।
নবীন নিউজ/পি
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন