বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কী কী প্রতারণা করছে সাইবার অপরাধীরা?

নবীন নিউজ, ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ১০:৫৬ এ.এম

সংগৃহীত

ই–মেইল লেখা থেকে শুরু করে বিভিন্ন কাজ করে নেওয়া যায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে। শুধু তা–ই নয়, এআই টুল ব্যবহার করে ভিডিও ও গানের সুরও তৈরি করেন কেউ কেউ।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যেমন  আমাদের কাজকে সহজ করে দিয়েছে, সেই সাথে সমানতালে বাড়িয়ে দিয়েছে  প্রতারণার ঘটনাও । কীভাবে ঘটছে এই প্রতারণা?

এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার কৌশলগুলো দেখে নেওয়া যাক...

এআই দিয়ে কণ্ঠ নকল

কণ্ঠ নকল করে প্রতারণার ভিন্ন মাত্রা যোগ করেছে এআই। কারণ, এখন খুব সহজেই যেকোনো ব্যক্তির কয়েক সেকেন্ডের কথোপকথনের তথ্য সংগ্রহ করে এআই টুলের মাধ্যমে হুবহু নকল কণ্ঠ তৈরি করা যায়, যা ‘ভয়েস ক্লোন’ নামে পরিচিত। এআই টুল দিয়ে তৈরি এসব নকল কণ্ঠ প্রায় নিখুঁত হওয়ায় সহজে শনাক্ত করা যায় না। ফলে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠ নকল করে তাঁর পরিচিতদের কাছে অর্থ চাওয়ার পাশাপাশি বিভিন্নভাবে প্রতারণা করে থাকে সাইবার অপরাধীরা। এমনকি অনেক তারকার কণ্ঠ নকল করেও প্রতারণা করে তারা।

এআইয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ই–মেইল বার্তা পাঠিয়ে প্রতারণা করে থাকে সাইবার অপরাধীরা। এসব ই–মেইল বার্তায় সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা কম দামে দেওয়ার পাশাপাশি পুরস্কার জেতার প্রলোভন দেখানো হয়। এরপর বিস্তারিত জানতে লিংক বা অ্যাটাচমেন্ট ফাইল খোলার কথা বলা হয়। আর এসব লিংকে ক্লিক করলে বা অ্যাটাচমেন্ট ফাইল চালু করলেই ফোনে বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তথ্য চুরি করে নেয়।

ভুয়া পরিচয় তৈরি করে প্রতারণা

অনলাইনে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য উন্মুক্ত থাকলে তার সুযোগ নিয়ে থাকে সাইবার অপরাধীরা। এবার এআই ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির তথ্য কাজে লাগিয়ে ভুয়া পরিচয় তৈরি করছে তারা। পরে তথ্যগুলো বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহার করা হয়।

ডিপফেক ভিডিও

সাইবার অপরাধীরা এআই প্রযুক্তি ব্যবহার করে এখন ভুয়া ভিডিও তৈরি করছে, যা ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করার পাশাপাশি কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকেই বুঝতে পারেন না যে এটি নকল ভিডিও। ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনাও ঘটছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে