কথায় আছে সকালে খেতে হয় রাজার মতো, দুপুরে প্রজার মতো, আর রাতে খেতে হয় হবে দরিদ্রের মতো। এ প্রবাদ থেকেই বোঝা যায় রাতের খাবার হওয়া উচিত দিনের সবচেয়ে সাধারণ খাবার। এতে শরীর ভালো থাকবে যেমন তেমনি সুস্থ থাকা যাবে।
রাতে খাবার গ্রহণের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চললে সুস্থ থাকা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সে বিষয়গুলো।
প্লেটে অল্প খাবার নিন
রাতে শরীর আপনাতেই ঘুমের জন্য প্রস্তুত হয়ে পড়ে। তাই এ সময় অল্প খাবারে রাতের খাবার শেষ করুন।শুধু তা-ই নয়, রাতে ভারী খাবার খাওয়ার পরিবর্তে হালকা এবং সহজে হজম হয় এমন খাবার খান।
ধীরে ধীরে চিবিয়ে খান
চটজলদি খাবার খেলে তা ঠিকমতো হজম হতে চায় না। এ কারণে গ্যাস, এসিডিটি এবং পেট ফাঁপার মতো একাধিক সমস্যা তৈরি হয়।তাই রাতের খাবার খাওয়ার সময় একটু সময় নিয়ে খান।
শাক-সবজি বেশি বেশি খান
শাক ও সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার। তাই সুস্থ থাকতে চাইলে রাতের খাবারে এসব প্রাকৃতিক খাবার রাখতেই হবে। বিশেষত, রাতের বেলায় এসব খাবার খেলে বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের থেকে মুক্তি পাওয়া যাবে।
শস্যজাতীয় খাবার
হোল গ্রেইন খাবারে শস্যের সমস্ত ভাগ মজুদ থাকে। তাই তো যেকোনো রিফাইনড শস্যের তুলনায় হোল গ্রেইন অত্যন্ত উপকারী। এমনকি এসব খাবার নিয়মিত খেলে সুগার, প্রেশার, কোলেস্টেরলসহ একাধিক রোগকে বিদায় জানানো যাবে।
সময়য় মেনে খাবার খান
চিকিৎসকদের মতে, সূর্যাস্তের পর খুব বেশি দেরি না করে রাতের খাবার খেয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। এতে খাবার হজম হওয়ার সময় পাবে। অপরদিকে বেশি রাত করে খেলে খাবার হজম হতে চায় না।
একটু নিয়ম মেনে চললেই আমরা সুস্থ থাকতে পারবো। আর সুস্থতার জন্য রাতের খাবারের নিয়ম মেনে চলা আবশ্যক।
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা