নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ১২:৪৫ পি.এম
টালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেশার সঙ্গে সম্পর্কে এতটুকুও ফাঁক নেই অভিনেত্রীর, সেটা সবারই জানা। মা-মেয়ে যেকোনো কথা বলতে পারেন সাবলীল ভাবে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, এখনও মেয়ের পোশাক-আশাক নিজেই ঠিক করে দেন অভিনেত্রী। স্বস্তিকার কথায়, ‘আমার মেয়ে জামা কেনার সময় আমাকে ছবি পাঠায়। আমি বলি এটা ভাল, ওটা খারাপ। কখনও বলি, এই জামাটা কিনছ ঠিক আছে, কিন্তু ভারতে এই জামা পরে ঘুরে বেড়াতে পারবে না তুমি।’
অনেক সময় খোলামেলা পোশাকে সামাজিক মাধ্যমে ধরা দেন অন্বেশা। তবে মা এসবে কী ভাববেন, তা নিয়ে মেয়ে অন্বেশা সচেতন হলেও সমাজের লোকেরা কী ভাবলো না ভাবলো, তা নিয়ে মাথা ঘামান না অভিনেত্রী কন্যা। এতে সামাজিক মাধ্যমে আসে অনেক খারাপ মন্তব্যও।
কিন্তু এসব একেবারেই আমলে নেন না স্বস্তিকা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মেয়ে তো! আমি যদিও বা কিছু বিষয় নিয়ে ভাবি, ও তো লোকজনের খারাপ মন্তব্য নিয়ে একেবারেই ভাবে না।’
সম্প্রতি স্বস্তিকার সাঁতারের পোশাক পরা একটি ছবি নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যমে। এতে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। এ প্রসঙ্গে স্বস্তিকার ভাষ্য, ‘সমাজের বারণ তার কাছে কখনও “বারণ” হয়ে দাঁড়ায়নি। তার মা-বাবাও কোনও দিন তাকে বলেননি যে, সমাজের এই সব বারণ তাকে মেনে চলতে হবে।’
উল্লেখ্য, হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ ‘বিজয়া’। সেখানে মুখ্য ভূমিকায় এবং একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখার্জি। আগামী ৫ জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে বিজয়া। এক মায়ের গল্প দেখা যাবে এই সিরিজে। সিরিজটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’