নবীন নিউজ, ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ১১:১০ এ.এম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে মহানবী (সা.) এর বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং তার স্ক্রিনশট ছড়িয়ে দেয়ার অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুজনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের একজনকে নাজিরপুর এবং অন্যজনকে ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন– নাজিরপুরের বুইচাকাঠি গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং একই উপজেলার শ্রীরামকাঠি গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)। সৈকত নারায়নগঞ্জের সোঁনারগাওয়ে একটি গার্মেন্টসে কাজ করেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন জানান, পারভেজ পিএস নামের একটি ফেসবুক আইডি থেকে শুক্রবার দুপুরে দেয়া পোস্ট এর কমেন্টে সৈকতের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করা হয়।
পরবর্তীতে সৈকতের করা কমেন্টটির স্ক্রিনশট দিয়ে রাকিবুল তার ফেসবুক থেকে প্রায় ১০০ জনকে ট্যাগ করে দেয়। বিষয়টি নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আসার পর তিনি পিরোজপুরের পুলিশ সুপারকে অবহিত করেন।
পরবর্তীতে নাজিরপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে নাজিরপুর থেকে রাকিবুলকে আটক করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সৈকতকে আটক করে পুলিশ।
মুকিত হাসান খান আরও জানান,মহানবী (সা.) সম্পর্কে বিরুপ মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য সৈকত মৃধাকে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা অভিযোগে রাকিবুলকে আটক করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা