নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০৩:১৮ পি.এম
নায়িকাদের কত রকমের যে নাটুকে হাবভাব থাকে সেকথাই জানিয়েছিলেন সেই ব্যক্তি। আর রানী মুখোপাধ্যায় যে কতটা অসভ্য সেই ব্যাখ্যাও দিয়েছিলেন।
বলিউড তারকাদের সুন্দর করে সাজিয়ে তোলার পেছনে অনেকেই পরিশ্রম করে থাকেন। তাদের একজন হেয়ারস্টাইলিস্ট। বলিউডের তারকা হেয়ারস্টাইলিস্টদের একজন মারিয়া। দীর্ঘ ক্যারিয়ারে হেমা মালিনি, শর্মিলা ঠাকুর, কঙ্গনা রাণৌত, রানী মুখার্জি, ঐশ্বরিয়ার মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন।
তবে মারিয়া সবচেয়ে বেশি সময় কাজ করেছেন কঙ্গনা রাণৌতের। কিন্তু রানী মুখার্জির সঙ্গে তার কাজের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। মারিয়ার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন রানী। কষ্ট পেয়ে রানীকে ‘অভিশাপ’ দিয়েছিলেন মারিয়া। বলিউড নাউ-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
মারিয়ার দাবি— রানী মুখার্জি তার হেয়ারস্টাইল নিয়ে প্রায়ই নিজের স্টাইলিস্টদের সঙ্গে ঝগড়া করতেন। আর তা ঘনঘন বদলাতে বলতেন।
ঘটনার বর্ণনা দিয়ে মারিয়া বলেন, ‘রানী মুখার্জি একটি কাজ করছিলেন। ওই সময়ে ফ্লোরি নামে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি রানী মুখার্জিকে সাহায্য করতে পারি কি না! আমি ফ্লোরিকে বলেছিলাম, সকালে আমার একটি ব্রাইডাল মেকআপ আছে, এখন আমি কি কাজটি বাদ দিতে পারি? পরে সহকারীকে পাঠাতে চাইলে রানী সম্মতি দেন।’
রানী মারিয়াকে হরহামেশাই হোটেলে ডাকতেন, শুটিং লোকেশনে গিয়ে হেয়ারস্টাইল ঠিক করতে বলতেন। আবার মারিয়ার কাজ নিয়ে সন্তুষ্ট হতেন না। মারিয়া লক্ষ্য করেছিলেন, রানী বারবার তার হেয়ারস্টাইল বদলাতে বলছেন, শুধু তারই নয় সব শিল্পীরই। এক পর্যায়ে রানী ভয়ংকরভাবে তার উপরে রেগে গিয়েছিলেন বলেও জানান মারিয়া।
এ ঘটনার পর রানীকে অভিশাপ দিয়েছিলেন মারিয়া। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি রানীকে অভিশাপ দিয়েছিলাম, যাতে তার সিনেমা ফ্লপ করে। রানী মুখার্জি খুব রাগী মেয়ে। হেমা মালিনি, শর্মিলা ঠাকুরের মতো শিল্পীদের সঙ্গে এত বছর ধরে কাজ করেছি; সেখানে রানীর এমন আচরণে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম।’
মারিয়া সাজিয়েছেন অনেককেই। দুই বিশ্ব সুন্দরীর নাম না নিলেই নয়। ঐশ্বর্য রাই এবং সুস্মিতা সেন সেই দলে রয়েছেন। কিন্তু তারা কোনোদিন অভিযোগ করতেন না। সেখানে রানী মুখোপাধ্যায় কেন যে এমনটা করতেন ।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’