নবীন নিউজ ডেস্ক ০৩ ডিসেম্বার ২০২৪ ১১:৫৪ এ.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিতর্কিত ওই মন্তব্যে তিনি বলেছেন, ভারত ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না।
গত রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনই নাউ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা “হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে তথাকথিত নৃশংসতার” জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। সেদিন তিনি জোর দিয়ে বলেন, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশ টিকতে পারে না।
বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি সাহা বাংলাদেশের শাসনব্যবস্থা, বিশেষ করে “সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা” নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বাংলাদেশ প্রশাসনকে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার এবং শান্তি ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করে মানিক সাহা বলেন, “চিন্ময় দাস প্রভুর মতো ব্যক্তিদের গ্রেপ্তার করা অগ্রহণযোগ্য। ভারত সরকার সক্রিয়ভাবে এই সমস্যাগুলোর বিষয়ে কাজ করছে, তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সতর্কতা প্রয়োজন। আমাদের অবশ্যই তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে এবং ভুয়া খবরের খপ্পরে পড়া এড়াতে হবে।”
দুই দেশের পারস্পরিক নির্ভরতা তুলে ধরে মানিক সাহা বাংলাদেশে ভারতের “অবদানের কথা” মনে করিয়ে দেন।
তিনি দাবি করেন, “ভারত বাংলাদেশকে প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ ও অন্যান্য পণ্য। আগরতলা-বাংলাদেশ ট্রেন পরিষেবা এবং মৈত্রী সেতুর মতো পারস্পরিক বাণিজ্য এবং অবকাঠামো প্রকল্প সত্ত্বেও, এই ধরনের ঘটনাগুলো কাজ ব্যাহত করছে এবং ভারসাম্যহীনতা তৈরি করছে। ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশের টিকে থাকা প্রশ্নবিদ্ধ বলে আমি নিশ্চিত করতে পারি। ভারতের নেতারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।”
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার এই ধরনের বিতর্কিত মন্তব্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে তিনি দাবি করেছিলেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান মনে রাখা উচিত বলেও সেসময় মন্তব্য করেন তিনি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ