নবীন নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ১১:০২ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একবার ভারতের মাটি থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। নিউইর্কে আওয়ামী লীগের এক সভায় তার একটি অডিও বার্তা শোনানো হয়, যেখানে তিনি বিভিন্ন রহস্য এবং অভিযোগ তুলে ধরেন। খবর হিন্দুস্থান টাইমস বাংলার।
শেখ হাসিনা বলেন, ‘‘সমন্বয়কদের কেউ বলছেন, কোনও মৃতদেহ পেলে ময়নাতদন্ত করা যাবে না। এর অর্থ কী? রহস্য রয়েছে।’’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মী, ব্যবসায়ী এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং হত্যার মামলায় কোনও সীমা নেই। হাসিনা দাবি করেন, গ্রেফতার এবং নির্যাতনের পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো বিচার পাচ্ছে না।
শেখ হাসিনা তার বার্তায় আরও বলেন, "যতই চেষ্টা হোক, আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে, সেটা কেউ পারবে না।"
তিনি আরও বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, একদিন বাংলাদেশ এর জবাব দেবে। লাশের মিছিল যতই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক না কেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই।’’
হাসিনা ড. ইউনূস সরকারকে দায়ী করে বলেন, "এ সকল অপকর্ম এবং লাশের দায়ভার তাদেরই নিতে হবে, এবং এসবের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।"
এ বছরের ৫ অগস্টে বিশাল এক গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
এরপর থেকে হাসিনার বিরুদ্ধে চলতি বছরে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে গণহত্যার মামলা অন্যতম। এবং গণহত্যার বিচার করতে হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। এরই মধ্যে সরকার ভারতের কাছে পাঠানো হয়েছে বার্তা। তবে, এ ব্যাপারে ভারত এখনো কোনো বার্তা পাঠায়নি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন