মঙ্গলবার ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরাইলি অভিযান, গাজার শুজাইয়া থেকে পালালো ৬০ হাজার ফিলিস্তিনি

নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০২:৫৫ পি.এম

ফাইল ছবি

ইসরাইলি বাহিনীর বর্বরতায় বিপর্যস্ত গাজাবাসীর জীবন। এবার একদিনের মধ্যে উপত্যকাটির পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল থেকে বাস্ত্যুচ্যুত করা হয়েছে কমপক্ষে ৬০ হাজার ফিলিস্তিনিকে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার গাজার শুজাইয়া এলাকায় স্থল অভিযান শুরু করে ইসরাইল। এতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৬০ হাজার থেকে ৮০ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে।

সাধারণ জনগণকে অবিলম্বে শুজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দফতর (ওসিএইচএ) জানিয়েছে, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরাইলি হামলায় ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩১ জন।

এদিকে মধ্য গাজায় বুরেজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামালায় ৩ চিকিৎসক নিহতসহ আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। 

এ ছাড়া দেইর আল বালাহ শহরের দুটি আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে কয়েকজনের। নেতানিয়াহু বাহিনী হামলা চালিয়েছে উপত্যকাটির মাগাজি শরণার্থী শিবির ও ইয়ারমুক এলাকার একটি আবাসিক ভবনেও।

অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী আল কুদস ব্রিগেড যোদ্ধারা। শুজাইয়া এলাকায় আল কুদস ব্রিগেডের হামলায় চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন।

হামাস জানিয়েছে, ছোট ছোট অস্ত্রের সাহায্যে তারা অতর্কিত হামলা করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

প্রায় নয় মাস ধরে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় বিপর্যস্ত উপত্যকার লাখো মানুষের জীবন। নেই প্রয়োজনীয় খাবার, পানি। জ্বালানি আর ওষুধের অভাবে বন্ধ হওয়া হাসপাতালগুলোই যেন বলে দেয় প্রয়োজনীয় চিকিৎসা সেবাও এক প্রকার অনিশ্চিত এখানে। উপত্যকাটির এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমশই ছুটে চলতে চলতে ক্লান্ত বিষণ্ন এসব মানুষ জানেন না কবে থামবে এই বর্বরতা।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা শুরু পর থেকে এ পর্যন্ত উপত্যকাটির ৭৮ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধ শুরুর আগে গাজায় ২৩ লাখ মানুষের বসবাস ছিল।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ