নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১৮ আগষ্ট ২০২৫ ০২:৪৩ পি.এম
ইসরাইলের রিলিজিয়াস জিওনিজম পার্টির কট্টর ডানপন্থি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। সোমবার (১৮ আগস্ট) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে দেশটিতে কয়েকটি ইহুদি স্কুল ও সিনাগগে বক্তব্য দেয়ার কথা ছিল রোথম্যানের। পাশাপাশি সাম্প্রতিক ইহুদি-বিরোধীদের হামলার শিকার কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা ছিল। তবে ভিসা বাতিল হওয়ায় সেই সফরটি আর হচ্ছে না।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) জানায়, রোথম্যানের অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার কয়েক ঘণ্টা আগে ভিসা বাতিল করা হয়েছে। ক্যানবারার দাবি, ভিসা বাতিলের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কোনো সম্পর্ক নেই।
ভিসা বাতিল নিয়ে রোথম্যান কিংবা ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি। রোথম্যান ইসরাইলি পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচার কমিটির প্রধান এবং বিতর্কিত বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার অন্যতম মূল কারিগর হিসেবে পরিচিত।
এজেএ’র প্রধান রবার্ট গ্রেগরি এক বিবৃতিতে অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তকে ‘জঘন্য ইহুদি-বিরোধী পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়ার সরকার ইহুদি সম্প্রদায় ও ইসরাইলকে টার্গেট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, অনেক অস্ট্রেলিয়ান ইহুদি দেশ ছাড়ার কথা ভাবছেন এবং এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ইসরাইলের পূর্ণ অধিকার রয়েছে। গ্রেগরি বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও অবহিত করা হয়েছে।
এর আগে গত জুনে ইসরাইলপন্থি কর্মী ও প্রভাবশালী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল। একই কারণে গত বছর ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদকেও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। নেতানিয়াহু সরকার অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন