নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ১০:১৩ এ.এম
কুমিল্লা মেডিকেলকলেজহাসপাতালে বেওয়ারিশ রোগীদের নেই সেবার ব্যবস্থা । দিন রাত পরে থাকে ক্যাজুয়েলিটি ওয়ার্ডের বারান্দায় । এসব রোগীদের দেখেননা ডাক্তার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেওয়ারিশ রোগীদের ওয়ার্ড নেই । রাখা হয় মানবিক কারণে ।
সোমবার (২৪ জুন) সকালে সাড়ে দশটায় হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ক্যাজুয়েলিটি ওয়ার্ডের বারান্দায় দেখা যায় তিনজন বেওয়ারিশ রোগী ফ্লোরে পরে আছেন । একজন নারী বিবস্ত্র অবস্থায় রয়েছে । একজন পুরুষ রোগী মল ত্যাগ করে নষ্ট করেছেন নিজ লুঙ্গি ও কাপড় । অন্য একজন বেওয়ারিশ রোগী বসে আছেন তিন ফিট দূরে । বিবস্ত্র আর দুর্গন্ধে বারান্দার মানুষরা নাক চেপে হাঁটতে হয় । সকাল বেলার নাস্তায় যে কলা, রুটি দেওয়া হয়েছে তা পরে আছে পাশে ।
নাম প্রকাশনা করা শর্তে হাসপাতালের একজন নার্স জানান, বেওয়ারিশ রোগীদের কোন ফাইল নেই । ডাক্তাররা দেখতে যায় না । অনেক সময় মানুষ হাসপাতালে ফেলে যায়, তাদের ভর্তিও করা হয় না ।
ক্যাজুয়েলিটিওয়ার্ড ইনচার্জ মো. ইব্রাহীম বলেন, বেওয়ারিশ রোগী দেখাশোনার জন্য একজন পরিচ্ছন্নকর্মী দায়িত্বে আছে । প্রতিদিন সে তাদের একবেলা সেবা করে । তবে ওয়ার্ডের সামনে তারা এভাবে থাকলে অন্যদের ভোগান্তি হয় ।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম সেফালী বলেন, স্বাস্থসেবা মৌলিক অধিকার । যদি পাগল বা বেওয়ারিশ রোগী হয় তাদের জন্য পৃথক সেবার ব্যবস্থা রাখা দরকার । নারী ও শিশু যেমন নির্যাতিত হলে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে সেবা পায় । তাদের জন্যও এমন সেবাপ্রদান করা যেতেপারে ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা বলেন, বেওয়ারিশ রোগীদের সেবা দেওয়ার কোন অবকাঠামো আমাদের নেই । তাদের জন্য পৃথক কোন ওয়ার্ড নেই । মানবিক কারণে ভর্তি রাখতে হয় । আমরা সেটা করি, তাদের তিনবেলা খাবার প্রদান করি । দেখাশোনার জন্য একজন পরিচ্ছন্নকর্মী আছে ।
নবীন নিউজ/এফ
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা