নবীন নিউজ ডেস্ক ২১ জুন ২০২৪ ০২:৩৭ পি.এম
সংগৃহীত ছবি
সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপলকে টপকে গেছে এনভিডিয়া। অ্যাপলকে ছেড়ে বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির আসন নতুন নাম লিখিয়েছে এনভিডিয়া, যার উত্থানের পেছনে কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ার।
এই মাসের শুরুতে এই টেক জায়ান্টকে টপকে বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছিল এনভিডিয়া। আর গেল মঙ্গলবার এই তালিকার শীর্ষে থাকা মাইক্রোসফটকেও সিংহাসনচ্যুত করল কোম্পানিটি, যেখানে তাদের শেয়ারমূল্য বেড়েছে তিন শতাংশের বেশি।
এই বছর সামগ্রিকভাবে এনভিডিয়ার শেয়ারমূল্য বেড়েছে ১৭০ শতাংশের বেশি, যেখানে চিপ প্রসেসর বাজারের ৮০ শতাংশ দখলে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও শীর্ষে অবস্থান করছে চিপ জায়ান্ট কোম্পানিটি। সর্বশেষ উত্থানের পর এনভিডিয়ার বাজারমূল্য এখন তিন লাখ ৩২ হাজার ছয়শ কোটি ডলার, যেখানে ফেব্রুয়ারিতে তাদের বাজারমূল্য দুই ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছিল।
কোম্পানির এমন নাটকীয় উত্থানে প্রযুক্তি খাতেও একটি মাইলফলক অর্জিত হয়েছে, যে খাতে ২০০৭ সালে আইফোন উন্মোচনের পর থেকে রাজত্ব করে আসছিল অ্যাপল, আর তার পেছনেই ছিল মাইক্রোসফট। তবে, আইফোনের চাহিদা কমে আসার প্রভাব অ্যাপলের শেয়ারমূল্যে পড়ায় এ বছরের শুরুতেই মাইক্রোসফটের কাছে সিংহাসন হারিয়েছে কোম্পানিটি।
একই সময় চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের বিনিয়োগও কোম্পানির শেয়ারমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ছিল, যার ফলে জেনারেটিভ এআই খাতেও প্রাথমিকভাবে এগিয়ে ছিল কোম্পানিটি।
বিশেষজ্ঞদের মতে, মাসের শুরুতে শেয়ারবাজারে ঘটে যাওয়া এক বিভাজনের পর এনভিডিয়ার শেয়ারের চাহিদা বেড়ে যায়। ফলে, কোম্পানিটি আরও শেয়ার তৈরি করে, যা বিভিন্ন বিনিয়োগকারীদেরকে আরও আকৃষ্ট করেছে।
নবীন নিউজ/পি
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন