নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ০৫:৩৫ পি.এম
ভারতের হরিয়ানার মানেসারে ‘অ্যামাজন ইন্ডিয়া’-র একটি গুদামের কর্মীদের প্রতিজ্ঞা করানো হয়েছে কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা টয়লেটে যাবেন না। এমনকি পানি খেয়েও সময় নষ্ট করবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটিকে ২৪ বছর বয়সী এক কর্মী বলেছেন, গত ১৬ মে, চা পানের ৩০ মিনিটের বিরতির পর তাদের প্রতিজ্ঞা নিতে বলা হয়, কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা টয়লেটে যাবেন না। তাদের কাজ হলো ছয়টি ট্রাক থেকে মালামাল নামানো।
গত মাসে তাদের অন্তত আটবার এমন প্রতিজ্ঞা করানো হয়েছে। বিশেষ করে যেদিন খুবই ব্যস্ততা থাকে তখন এ ধরনের আচরণ করা হয়। আর যারা গুদাম থেকে মালামাল অন্য জায়গায় পাঠানোর কাজটি করেন তাদের অন্তত একবার এমন প্রতিজ্ঞা করানো হয়েছে।
তিনি বলেছেন, “আমি সপ্তাহে পাঁচদিন, দৈনিক ১০ ঘণ্টা কাজ করে ১০ হাজার ৮৮ রুপি বেতন পাই। যদি আমরা কোনো বিরতি ছাড়া টানা কাজ করি তাহলে দিনে চারটির বেশি ট্রাক আনলোড করতে পারি না।”
তিনি আরও বলেছেন, “দুইদিন আগে আমাদের প্রতিজ্ঞা করানো হয় আমরা টয়লেট এবং পানি খাওয়ার কথা ভুলে যাব যেন পারফরমেন্স বাড়াতে পারি এবং লক্ষ্য অর্জন করতে পারি।”
এই কর্মী দাবি করেছেন, গুদামটির সিনিয়র কর্মকর্তারা টয়লেটে গিয়েও চেক করেন কেউ সেখানে গিয়ে বসে থেকে বেশি সময় নষ্ট করছে কিনা।
তিনি আরও জানিয়েছেন, এসবের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় নারীরা। মালামালের ট্রাকগুলো বাইরে থাকায় সেগুলো আনলোড করতে গিয়ে সহজেই শরীর থেকে পানি ঝরে যায়। এতে দুর্বল হয়ে পড়েন তারা।
অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করার পর সংস্থাটির এক কর্মকর্তা বলেছেন, তাদের নীতিমালায় এমন কিছু করার সুযোগ নেই। যদিও কোনো ম্যানেজার এমন কিছু করে থাকেন তাহলে তাকে এটি সংশোধন করে নিতে বলা হবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ