মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ‘মিস এআই’ সুন্দরী প্রতিযোগিতা

নবীন নিউজ ডেস্ক ১২ জুন ২০২৪ ০৪:২১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘মিস এআই’ সুন্দরী প্রতিযোগিতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফ্যানভুর আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের তৈরি এআই সুন্দরীদের নাম নিবন্ধন করেছে।

প্রতিযোগিতায় অংশ নেয়া সেরা সুন্দরী বাছাইয়ের জন্য এআইয়ের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের বিষয়টি বিবেচনা করা হবে। এতে এআই সেরা সুন্দরী হিসেবে বিবেচিত হবে, তাকে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে ফ্যানভু ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস (ডব্লিউএআইসিএ)।

এ প্রতিযোগিতায় ‘মিস এআই’ নির্বাচিত হতে ইতিমধ্যে ১ হাজার ৫০০ প্রতিযোগীর নাম জমা পড়েছে। এর মধ্যে শীর্ষ ১০টি এআই সুন্দরীর একটি সংক্ষিপ্ত তালিকা সামনে এসেছে। এ তালিকা থেকে শীর্ষ তিনটি এআইকে সেরা সুন্দরীর তালিকায় রাখা হবে।

এ তালিকায় রয়েছে কেনজা লাইলি, আলিয়া লু, অলিভিয়া সি, অ্যান কারডি, জারা শতাভারি, আয়ানা রেইনবো, লালিনা, সেরেন আই, আসেনা ইলিক ও এলিজা খানের নাম। এই শীর্ষ ১০ সুন্দরী এআই তালিকায় বাংলাদেশি একটি এআইও স্থান পেয়েছে। এর নাম এলিজা খান। এটি ফ্যাশনবোধসম্পন্ন এআই হিসেবে এর পরিচিতি তুলে ধরেছে। ইনস্টাগ্রামে এর ১৩ হাজার অনুসারী রয়েছে।

এছাড়া মরক্কোর কেনজা লাইলির সামাজিক যোগাযোগমাধ্যমে ১ লাখ ৯০ হাজার অনুসারী রয়েছে। মরক্কো সংস্কৃতির এই এআইয়ের উদ্দেশ্য মধ্যপ্রাচ্য ও মরক্কোর নারীদের ক্ষমতায়নে উদ্বুদ্ধ করা। আলিয়া লু মূলত জাপানি ও আফ্রো ব্রাজিলিয়ান আর্টিস্ট। বিভিন্ন আলোকচিত্রে পারফরম্যান্সের জন্য এই এআই পরিচিত।

অলিভিয়া সির পরিচিতিতে বলা হয়েছে, এটি পর্তুগালের একটি ডিজিটাল ভ্রমণকারী এআই। এরইমধ্যে এআইটির ইনস্টাগ্রামে ১০ হাজারের বেশি অনুসারী রয়েছে। এর নির্মাতা অলিভিয়ার মধ্যে ডিজিটাল ও মানবীর নানা অভিজ্ঞতার মিশ্রণ ঘটিয়েছেন। অ্যান কারডি মূলত ফ্রান্সের এআই। এটি সেখানকার পর্যটন, সংস্কৃতির নানা বিষয় তুলে ধরে।

জারা শতাভারি ভারতীয় এআই। এটি নারীস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক নানা উপাদানের প্রচার করে থাকে। এছাড়া নারীর হরমোনজনিত ভারসাম্যহীনতার বিষয়ে শিক্ষা দেয়। রোমানিয়ার এআই আইয়ানা রেইনবো। এর ৩ হাজার ২০০ অনুসারী রয়েছে। এটি সমাজে নারীর অন্তর্ভুক্তির বিষয়টির পক্ষে প্রচারের কাজ করে।

ফরাসি এআই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে লালিনা। এটি নারীর প্রতি সহানুভূতি নিয়ে কাজ করে। সেরেন আই তুরস্কের একটি সুন্দরী এআই। এটি তুরস্কের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে শিক্ষা দেয়। তুরস্কের আরেকটি সুন্দরী এআই হচ্ছে আসেনা ইলিক। এটি মূলত বিনোদন দিতে কাজ করে।

সূত্র: জিও নিউজ

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ