নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ০৬:১৩ পি.এম
দুই প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেনীর একটি খামার থেকে ১৩টি গরু লুট করার অভিযোগ পাওয়া গেছে।
ফার্মে শনিবার (৮ জুন) গভীর রাতে ফেনীর দাগনভূঞাঁ উপজেলার রাজাপুর পূর্ব জয় নারায়ণপুর খান অ্যাগ্রো খামারে প্রবেশ করে হামলা চালিয়ে অস্ত্র ঠেকিয়ে শ্রমিকদের বেঁধে ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি শাহীওয়াল জাতের গরু লুট করা হয়। এ ঘটনায় জেলার ৫ হাজারের বেশি খামারির মধ্যে বিরাজ করছে উদ্বেগ।
শ্রমিক আবদুর রহমান জানান, গরুকে খাবার দিয়ে রাত তিনটার দিকে ঘুমিয়ে যান। খামারের দরজার তালা ভেঙে মুখোশ পরা ২০/২৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাদের জিম্মি করে বেঁধে ফেলে। পরে ২১টি গরু নিয়ে যায়।
শ্রমিকদের ধারণা, খামার থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করানো ছিল। গাড়িতে ওঠানোর সময় হয়তো আটটি গরু বিভিন্ন দিকে চলে যায়। ভোরে স্থানীয়দের সহযোগিতায় আটটি গরু এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।
খামার মালিক অ্যাড. দাউদ খান জানান, ২০১৯ সালে খামারটি শুরু করেন। এবার কোরবানির ঈদে বিক্রির জন্য শাহীওয়াল জাতের ২১টি গরু তিন মাস আগে কিনে প্রস্তুত করা হচ্ছিল। খামার দেখাশোনা ও পাহারায় দুই শ্রমিক রাতে থাকতেন। শনিবার ফজরের নামাজ শেষে হাঁটার জন্য বের হয়ে তিনি দেখতে পান মসজিদের সামনে তিনটি গরু দাঁড়িয়ে আছে। সন্দেহ হলে দ্রুত খামারে গিয়ে দেখেন তার খামারে কোনো গরু নেই এবং দুই শ্রমিকের হাত-পা ও মুখ বাঁধা। পরে ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খামার মালিক দাউদ খান বলেন, দুর্বৃত্তরা খামারের শ্রমিকদের মারধরও করেছে। লুট হওয়া গরুগুলো উন্নতমানের শাহীওয়াল জাতের। প্রতিটি গরুর ওজন ৬ মণের বেশি। প্রতিটির বাজার মূল্য রয়েছে দুই লাখের বেশি।
খামারে ঢুকে এভাবে লুটের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে জেলার ৫ হাজারের বেশি খামারির মাঝে। খামারিরা জানায়, এলাকায় পুলিশের টহল আরও জোরদার থাকলে এমন ঘটনা ঠেকানো যেত। পুলিশ চাইলে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা সম্ভব।
তবে পুলিশ বলছে, মাঠে সক্রিয় ছিল পুলিশ। ইতোমধ্যে ঘটনাটির বিষয়ে কাজ করছেন পুলিশ সদস্যরারা। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ বলেন, পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে মাঠে কাজ করছে। অভিযান চালানো হচ্ছে।
গত এক বছরে ফেনী জেলায় গরু চুরির ঘটনায় ২২টি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, চুরি হওয়া গবাদিপশুর সংখ্যা ৪৯টি। চলতি মৌসুমে ফেনীর ৫২২৫ জন খামারি তাদের খামারে ৯০ হাজার ২৫০টি পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করেছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা