শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের বিরোধের পর বাস ধর্মঘট

নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ১১:১৬ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

জামালপুরে রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক আহত হয়েছেন।

প্রতিবাদে প্রশাসনের কাছে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দাবি করে জামালপুর থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার (২ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে নান্দিনাগামী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক আবুল কাসেমের মৃত্যু হয়। এ ঘটনায় রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ছয় দফা দাবিতে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা, জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

ঘণ্টাব্যাপী অবরোধের একপর্যায়ে বাসশ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় মনির (৩২) নামের এক বাসশ্রমিক আহত হন। অবরোধ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে শেরপুর-জামালপুর-টাঙ্গাইল রুটে ও জামালপুর জেলার সাত উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সব বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। প্রায় দুই ঘণ্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয়পক্ষ। তবে ঢাকাসহ সব রুটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যসচিব আবিদ সৌরভ বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়, যত্রযত্র যাত্রী ওঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু, যাত্রীদের সঙ্গে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধ, বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ছয় দফা দাবিতে এবং রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আমাদের প্রধান দাবি রাজিব পরিবহনের সব বাস বন্ধ রাখা। সেটা অব্যাহত রয়েছে।”

এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ছাত্র রাস্তা অবরোধ করেন। মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের উপেক্ষা করে শ্রমিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং একজন শ্রমিককে আহত করেন। এই ঘটনার প্রেক্ষিতে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল রুটে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ছাত্র ও শ্রমিকদের অবরোধ-পাল্টা অবরোধের প্রেক্ষিতে উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা