নবীন নিউজ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩ পি.এম
সংগৃহীত ছবি
সাভারে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে দুটি সড়কের উভয় পাশের লেনে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা এই অবরোধ করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন।
বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় কয়েক শতাধিক শ্রমিক কাজ করেন। তারা এখন পর্যন্ত গত জানুয়ারি মাসের বেতন পাননি। একইসঙ্গে ওভারটাইমের টাকাও দেয়নি কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে পাওনা পরিশোধের কথা বলেছিল। কিন্তু তারা বেতন ও ওভারটাইমের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি।
শ্রমিকরা আরও বলেন, আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি। কারো কারো পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু আমরা কারখানার কর্তৃপক্ষকে কয়েকবার শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছি। তবে কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।
অন্যদিকে ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা বলেন, আমাদের কারখানার শ্রমিকদের প্রতি মাসের বেতন ১০ তারিখের ভেতরে পরিশোধ করা হয়। কিন্তু মালিকপক্ষ আমাদের জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেনি। তা ছাড়া কয়েকদিন আগে কারখানায় এসে দেখি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা করে না। পাওনা টাকা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, হেমায়েতপুরে বসুন্ধরা ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানার শ্রমিকরা দুটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। আমরা উভয় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু এখনো সমাধান হয়নি। ছেইন অ্যাপারেলস কারখানাটিতে সাধারণ ছুটি চলছে এবং তাদের কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বকেয়া পরিশোধের কথা জানিয়েছে। এ ছাড়া হেমায়েতপুরে বসুন্ধরা পোশাক কারখানার সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা