নবীন নিউজ, ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮ এ.এম
ফেনীর সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা আদায়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজী (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন।
আসামি হারুন মিয়াজী সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী কাছারী পুকুর গ্রামের মিয়াজী বাড়ির রফিকুল ইসলাম মিয়াজীর ছেলে।
জানা যায়, মামলার প্রধান আসামি হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজীকে সৌদি আরবে পালানোর সময় ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী থানার এসআই নিদুল চন্দ্র কপালীর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা গৃহবধূর আপত্তিকর ছবি এবং ভিডিও সংরক্ষিত ১টি মোবাইল ফোন ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, ‘হারুন মিয়াজীকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার ২ নম্বর আসামি জাকির হোসেন শুভকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা