নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ১১:৪০ এ.এম
রাজধানীর একটি ফ্যাশন শোতে শুক্রবার (৭ জুন)অভিনেত্রী মিমকে জড়িয়ে ধরেন পরীমনি। তবে হঠাৎ কেন এমনভাবে মিমকে জড়িয়ে ধরলেন পরীমনি, যেখানে বিগত দুই বছর যাবত একে অপরের ছায়াও মাড়ান না তারা।
‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, “এই তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রাইখো না। ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাস না?” এ ধরনের নানা কথা বলতে থাকে। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন। ’
মূলত ঘটনার সূত্রপাত হয় যখন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির পরপরই দেশজুড়ে প্রশংসায় ভাসছিলেন। ঠিক তখনই তার বিরুদ্ধে একটি পোস্ট করেন জনপ্রিয় আরেক নায়িকা পরীমনি। সেইসময় সিনেমা দুটির নায়ক শরীফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে পরীমনির সেই বিস্ফোরক স্ট্যাটাসে তোলপাড় সৃষ্টি হয়।
মিমের উদ্দেশে ফেসবুকের এক পোস্টে পরীমনি লিখেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে। তার অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। এ কারণে তাদের সংসারে টানাপোড়েন চলছে। যদিও ‘দামাল’ ছবির প্রচারকালেই শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি।
পরীমনির এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেওয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম। এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন, আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না। সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি। এত দিন পরীমনিকেও এড়িয়ে চলেছেন মিম।
এরপর আরও অন্তত দুইবার তাকে সরি বলে জড়িয়ে ধরেন পরীমনি।
পরীমনি জড়িয়ে ধরে কী বলেছেন- সেটি জানাতে গিয়ে মিম বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাস না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’
পরীমনিকে ক্ষমা করে দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল হয়, আমার আর কী করার আছে। ক্ষমা করে দিয়েছি।’
যদিও এ ব্যাপারে পরীমনি এখনো কোনো বক্তব্য দেননি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’