নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
বগুড়ার এই সরিষার হাটটি নতুন হলেও বিপুল পরিমাণ সরিষা আমদানি হচ্ছে। এতে করে জমে উঠেছে নন্দীগ্রামে এই সরিষার হাট। এই উপজেলায় এবারো সরিষার বাম্পার ফলন আর বাজারমূল্য বেশি পাওয়ায় খুশি রয়েছে কৃষকরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি রবি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ জমিতে সরিষার চাষাবাদ হয়েছে।
নন্দীগ্রাম হাট কর্তৃপক্ষ জানান, সপ্তাহে প্রতি মঙ্গলবার এখানে সরিষার হাট বসে। এই হাটে বিভিন্ন জাতের সরিষা উঠে এবং সরিষার মান-দর বেশ ভালো হওয়ায় উপজেলার দূরদূরান্ত থেকে সরিষা ক্রয়-বিক্রয় করতে আসে ক্রেতা-বিক্রেতারা।
সরিষার বেপারি রেজাউল করিম বলেন, অন্যান্য হাটের তুলনায় নন্দীগ্রাম হাটে প্রচুর পরিমাণ সরিষার আমদানি হচ্ছে। এই হাটটি বাড়ির খুব নিকটে হওয়ায় পরিবহণ খরচ অনেক কম হয়। মঙ্গলবার হাটে আমি ৬০ মণ সরিষা কিনেছি।
সরিষার বেপারি সাইদুল বলেন, নন্দীগ্রাম হাটে প্রচুর পরিমাণ সরিষা আমদানি হয়। আমি সরিষা কিনে রেখে পরে বিক্রি করি। মঙ্গলবার হাটে আমি ১শ মণ সরিষা কিনেছি। বর্তমানে সরিষার প্রকার ভেদে ২৫শ থেকে ২৮শ টাকা মণ দরে সরিষা কিনেছি। সরিষা চাষি বক্কার বলেন, রবি মৌসুমে সরিষার আবাদ করে উৎপাদিত সরিষা মৌসুমের সময় অল্প বিক্রি করে কিছুদিন পর সব বিক্রি করে দিবো। এতে এখনকার চেয়ে কিছুটা বেশি দাম পাওয়া যাবে। এ বছর আমি ৮ বিঘা জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছি।
তিনি আরো বলেন, এবারো সরিষার বাম্পার ফলন হয়েছে। বাজারদরও অনেকটা ভালো রয়েছে। এ জন্য আমি অনেকটা খুশি।
রিধইল গ্রামের রাজু বলেন, নন্দীগ্রাম সরিষার হাটটি নতুন হলেও অল্পদিনের ব্যবধানে এই হাট সরিষার হাট হিসেবে খুব পরিচিতি পেয়েছে। আর এই হাটে ভালো মানের সরিষা উঠে। এছাড়াও উপজেলার রণবাঘা ও কুন্দারহাটসহ কয়েকটি হাটে সরিষা পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলন হয়েছে। গত বছরের চেয়ে এবছর নন্দীগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ করেছে কৃষক। এখন বাজারে সরিষার বেশ দাম রয়েছে যা বাজারে বিক্রয় করে লাভবান হচ্ছে নন্দীগ্রামের কৃষকরা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা