নবীন নিউজ, ডেস্ক ০৮ জুন ২০২৪ ০১:১২ পি.এম
নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই ছবির ‘নাম্বার ওয়ান’ নায়ক হিসেবে। এরই মধ্যে তাঁর পালকে যুক্ত হয়েছে নতুন পরিচয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড রিমার্ক ও হারল্যান। বলা হচ্ছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের কথা। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তিনি।
শুক্রবার (৭জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’। এ অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব। র্যাম্পে হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন একঝাঁক নায়িকা।
এদিন শাকিবের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি। এর মাধ্যমে ভক্তদের যেন নতুন বার্তাও দিলেন নায়ক। কেননা, দীর্ঘদিন ধরেই ঢালিউডে গুঞ্জন, মিম ও পূজার সঙ্গে শাকিবের সম্পর্কটা খুব একটা মসৃণ নয়।
শোনা গিয়েছিল, এ দুজনের সঙ্গে কখনও অভিনয়ে থাকবেন না শাকিব! এবার সমালোচকদের সব জল্পনা যেন মিথ্যা হয়ে গেল। আবারও শাকিবে সঙ্গে দেখা মিলল বিদ্যা সিনহা মিম ও পূজা চেরির। র্যাম্পে শাকিবের সঙ্গে মিম-পূজা ছাড়াও ছিলেন সাবিলা নূর, পরীমণি ও তানজিন তিশা। ছিলেন চিত্রনায়ক ইমনও। র্যাম্পে বেশ গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই তারকাদের।
এ সময় শাকিবের পরনে ছিল ‘লিলি’র লোগো সম্বলিত সাদা একটি স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও সিনেমার প্রযোজক পিয়াল হোসেন।
তিনি জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ‘ঢাকা ফ্যাশন ডে’। অন্যতম স্পন্সর ছিল শাকিবের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।
এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’