নবীন নিউজ, ডেস্ক ০৮ জুন ২০২৪ ১২:৩৯ পি.এম
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ন্যাটো ও ইউরোপ দেশগুলোকে দিয়ে রাশিয়াকে দুই বছরের বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার বুঝি প্রক্সি যুদ্ধের দিন ফুরিয়ে এলো। হয়তো জবাব দিতে চাইছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ঘরের কোণে চারটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠাচ্ছে দেশটি।
ওয়াশিংটনকে ঘায়েল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন পদক্ষেপে চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। মুখে কিছু হবে না বললেও আতঙ্কে সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা।
আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়েছে। কয়েক দিন পর হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে কয়েকটি দেশের নাম প্রত্যাহার করে নেওয়া তারই প্রমাণ।
এবার যুক্তরাষ্ট্রের একেবারে দোড়গোড়ায় যুদ্ধজাহাজ পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে বার্তা দিতে চাইছে রাশিয়া। মাত্র দুই দিন আগেই পুতিন হুঁশিয়ার করে বলেছিলেন, পশ্চিমা বিরোধী দেশগুলোকে অস্ত্র পাঠাবেন তিনি, এরপরই যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর খবর জানাজানি হলো।
ঐতিহাসিকভাবেই কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক। কিউবার একসময়ের জনপ্রিয় শাসক ফিদেল কাস্ত্রোকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞাও রয়েছে।
কিন্তু ওয়াশিংটন কিছুতেই কিউবাকে দমাতে পারেনি । উল্টো কিউবা নিজের প্রচেষ্টায় বিশ্বের অন্যতম আধুনিক চিকিৎসাসেবা ব্যবস্থা গড়ে তুলেছে । এবার যুক্তরাষ্ট্রের ‘চিরশত্রু’ কিউবায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া।
বৃহস্পতিবার (৬জুন) কিউবা জানায়, আগামী সপ্তাহে হাভানায় এসে পৌঁছাবে রাশিয়ার যুদ্ধজাহাজ। তবে রুশ এই চার যুদ্ধজাহাজে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।
তাই ওই অঞ্চল কোনো হুমকির মুখে থাকবে না বলেও জানিয়েছে হাভানা। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই ওই যুদ্ধজাহাজগুলো হাভানায় আসছে। কিউবা ও রুশ ফেডারেশনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই হাভানায় ভিড়ছে এই যুদ্ধজাহাজগুলো।
কয়েক দিন আগে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন যে, ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। কিউবা ও ভেনেজুয়েলায় নৌমহড়া চালানোই তাদের উদ্দেশ্য বলেও উল্লেখ করেছিলেন ওই কর্মকর্তা। এরপরই কিউবা থেকে এমন তথ্য নিশ্চিত করা হলো।
কোনো যুদ্ধজাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না বলে আশ্বস্ত করেছে কিউবা। তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে কারও জন্য হুমকি হবে না বলেও জোর দিয়েই উল্লেখ করেছে হাভানা।
২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চলছে। তবে কিউবার রাশিয়ার যুদ্ধজাহাজ পাঠানো এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।
যদিও যুক্তরাষ্ট্র বলছে, এত অল্পসংখ্যক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজকে হুমকি মনে করে না ওয়াশিংটন। কিন্তু তারপরও দেশটির নাম রাশিয়া বলে ‘ভরসা’ করতে পারছে না যুক্তরাষ্ট্র। তাই ওই নৌমহড়া নজরদারি করার কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ