নবীন নিউজ ডেস্ক ০৮ জুন ২০২৪ ১০:১৫ এ.এম
সংগৃহীত ছবি
স্বামীর তালাবদ্ধ ওষুধের দোকানের ভেতর থেকে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) রাত ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ক্যাপ্টেন সিএনজির পাশের একটি ফার্মেসি থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পরেই পালিয়েছেন স্বামী কিবরিয়া।
নিহত রেহেনা আক্তার গোপালগঞ্জের ইদ্রিস আলী ভূঁইয়ার মেয়ে। অভিযুক্ত কিবরিয়ার বাড়ি নড়াইলে বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর ধরে স্ত্রীকে নিয়ে শ্রীপুরের মুলাইদ গ্রামের মোস্তফা কামালের বাড়িতে ভাড়া ছিলেন কিবরিয়া। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি দোকান ভাড়া নিয়ে ওষুধসহ মোবাইল ব্যাংকিং ও রিচার্জের ব্যবসা করতেন। চার মাস আগে মোস্তফার ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে স্ত্রী রেহেনাকে গ্রামে পাঠিয়ে দেয় এবং কিবরিয়া দোকানে বসবাস শুরু করেন। ৩ দিন আগে রেহেনা বাড়ি থেকে আসেন। এবং স্বামী-স্ত্রী দুজনই দোকানে বসবাস শুরু করেন।
শুক্রবার সকাল থেকে দোকান বন্ধ দেখতে পান স্থানীয়রা। সন্ধ্যার দিকে পাশের দোকানদার সোহেল মোবাইল রিচার্জ করতে দোকানে যান। দোকানের সামনে দাঁড়িয়ে ভেতরে আলো জ্বালানো অবস্থায় বন্ধ সাটারের ফুটো দিয়ে মেঝেতে এক নারীকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে ঘটনাটি মার্কেট মালিক মোস্তফাকে জানান। পরে ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন মোস্তফা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে দোকানের মেঝেতে রেহেনার গলাকাটা মরদেহ ও পাশে রক্তমাখা বটি উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, ধারণা করছি বৃহস্পতিবার রাতে বটি দিয়ে গলা কেটে ওই নারীকে হত্যা করেছেন তার স্বামী। হত্যার পর মরদেহ দোকানের ভেতর ফেলে বাইরে থেকে শাটারে তালা দিয়ে পালিয়ে যান স্বামী কিবরিয়া। অভিযুক্ত কিবরিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা