নবীন নিউজ, ডেস্ক ২৯ মে ২০২৪ ০৫:১৭ পি.এম
আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জে । ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার ১০ ইউনিয়ন এবং এক পৌরসভার কৃষকরা। তবে উৎপাদন খরচের তুলনায় আশানুরূপ দাম না পাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা।
মঙ্গলবার (২৮ মে) উপজেলার বিভিন্ন ফসলের মাঠে দেখা যায়, মাঠজুড়ে পেকে আছে সোনালি ধান। বৈরী আবহাওয়া ও বৃষ্টির শঙ্কা থাকায় কৃষি শ্রমিকের সংকটের মাঝেও পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। নদীর চরের জমিতে বৈশাখের শুরু থেকেই বোরো ধান কাটা শুরু হয়। ইতোমধ্যে উপজেলার প্রায় ৬০ ভাগ জমির ধান কাটা শেষ, চলছে মাড়াই ও শুকানোর কাজ।
কৃষকদের সঙ্গে কথা বলা জানা যায়, এ বছর বৃষ্টিপাত না হওয়ায় সেচ খরচ বেড়েছে। তবে তুলনামূলকভাবে ধানের রোগবালাই কম থাকায় বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি থেকে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন হয়েছে।
জানা যায়, কিছুদিন আগেও বাজারে ধানের দাম বেশি ছিল। বাজারভেদে প্রতি মণ বোরো ধান ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে ধানের দাম কিছুটা কমে গিয়ে বাজারভেদে প্রতি মণ বোরো ধান ৯৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সার, বীজ ও সেচের খরচের পাশাপাশি শ্রমিকের পারিশ্রমিক বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়লেও আশানুরূপ লাভ করতে পারছেন না কৃষকরা।
টেপ্রীগঞ্জ ইউনিয়নের গাজকাঠি এলাকার জামরুল ইসলাম নামে এক কৃষক বলেন, এক বিঘা জমিতে ধানের বীজ বপন থেকে শুরু করে সার, সেচ, শ্রমিক, ধান কাটা, মাড়াই ও পরিবহনসহ সব মিলিয়ে প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়। বিঘায় ২৫ মণের মতো ধান হয়েছে। বাজারের যে দাম তাতে খরচ বাদে খুব একটা লাভ হবে না।
এক কৃষক বলেন, ধান লাগানোর পর মাঝখানে তীব্র খরা দেখা দিয়েছিল। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সেচ দিতে সমস্যা হয়েছে। সে সময় ধানের ফলন নিয়ে শঙ্কায় ছিলাম। তারপরও আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে। এখন ধানের দামের জন্য বাজারের দিকে তাকিয়ে আছি।
দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় ১০ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এ মৌসুমে বোরো উফশী ৭ হাজর ৬৫০ হেক্টর, বোরো হাইব্রিড ২ হাজার ৪৯০ হেক্টর, নতুন জাতের বন্ধু ধান(১০০)- ৬০ হেক্টর এবং ব্রি-ধান(১০২)- ১০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
এদিকে, রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে তীব্র খরার হাত থেকে ফসল রক্ষায় কৃষকদের সার্বিক দিক নির্দেশনা প্রদান, প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করে বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলশ্রুতিতে এ বছর দেবীগঞ্জ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫ হেক্টর অধিক জমিতে বোরো ধানের চাষ হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, এই মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় বোরো ধানের রোগবালাই তুলনামূলক কম ছিল তাই ফলনও ভালো হয়েছে। এবার প্রতি বিঘায় ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন হয়েছে। বোরো ধানের রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে দাবদাহ এবং খরায় কৃষকদের করণীয় সম্পর্কে লিফলেট ছাপিয়ে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা